IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> প্রবাস >> বাগদাদে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

বাগদাদে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

ধূমকেতু নিউজ ডেস্ক, বাগদাদ : আজ ২১ ফেব্রুয়ারি ২০২৩, মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এদিন ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে দিবসটি পালন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, UNESCO-Baghdad-এর জেষ্ঠ্য উপদেষ্টা টিমোথি মিজেন এবং বাগদাদ বিশ্ববিদ্যালয়ের পরিচালক ড. আইদা মোস্তফা সালমান।

এসময় উপস্থিত ছিলেন, সিভিল সোসাইটির নেতৃবৃন্দ, বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ ও পরিবারের সদস্যবৃন্দসহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীগণ।

দিবসের শুরুতে কালোব্যাজ ধারণ করে প্রভাত ফেরিতে অংশ নিয়ে দূতাবাস প্রাঙ্গণে স্থাপিত শহিদ মিনারে মান্যবর রাষ্ট্রদূত ফজলুল বারীর নেতৃত্বে অতিথিবৃন্দসহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারর্বগ, ইরাকস্থ বাংলাদেশ কমিউনিটি পুষ্পস্তবক অর্পণ করেন। অতঃপর দূতাবাসে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ করা হয়।

পরে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে দূতাবাস প্রাঙ্গনে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয়। এসময় মাননীয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এরপর বিশেষ অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করেন।

আলোচনায় তাঁরা মাতৃভাষা সংরক্ষণ, প্রচার এবং বহুভাষিক শিক্ষা ব্যবস্থার উপর গুরুত্বারোপ করেন। এছাড়া, ইউনেস্কোর জেষ্ঠ্য উপদেষ্টা ইউনেস্কোর মহাপরিচালক কর্তৃক এ দিবস উপলক্ষে প্রদত্ত বাণী পাঠ করে শোনান।

মান্যবর রাষ্ট্রদূত বক্তব্যে শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর গুরুত্ব, ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সকল বীর মুক্তিযোদ্ধা এবং সকল ভাষা শহিদ এর প্রতি গভীর শ্রদ্ধা ব্যক্ত করেন। মাতৃভাষা এবং দেশীয় সংস্কৃতির ঐতিহ্য রক্ষায় সকলকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য আহ্বান জানান। একই সাথে ইউনেস্কো, বাগদাদ বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য সিভিল সোসাইটির সদস্যদের অংশগ্রহণের জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতে এ ধরনের আয়োজনে তাদেরকে সাথে পাওয়া যাবে।

আলোচনা পর্বের শেষে এই দিবসের প্রতিপাদ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি বহুভাষিক গান এবং একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। ভাষা শহিদদের আত্মার মাগফেরাত ও দেশের অগ্রগতি এবং ইরাকস্থ সকল প্রবাসীদের নিরাপদ জীবন কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

অবশেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় ।

বার্তা প্রেরণ করেন, ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান আবু সালেহ্‌ মোহাম্মাদ ইমরান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31