IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনসাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভা
Home >> প্রবাস >> ‘ভৌগোলিক অখণ্ডতা নিয়ে ইরান কারও সঙ্গে ভদ্রতা দেখাবে না’

‘ভৌগোলিক অখণ্ডতা নিয়ে ইরান কারও সঙ্গে ভদ্রতা দেখাবে না’

ধূমকেতু নিউজ ডেস্ক : পারস্য উপসাগরে ইরানের তিনটি দ্বীপের ব্যাপারে রাশিয়া এবং পারস্য উপাসগরীয় আরব দেশগুলোর সাম্প্রতিক যৌথ বিবৃতি প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরান বলেছে, নিজের ভৌগোলিক অখণ্ডতার ক্ষেত্রে ইরান কখনও নমনীয় হবে না।

সংযুক্ত আরব আমিরাত দীর্ঘদিন ধরে পারস্য উপসাগরের তিন দ্বীপ গ্রেটার তোম্ব, লেসার তোম্প এবং আবু মুসার মালিকানা দাবি করে আসছে। গত সোমবার রাশিয়ার রাজধানী মস্কোয় পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের সঙ্গে স্বাগতিক দেশের কৌশলগত সংলাপ শেষে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে আরব আমিরাতের ওই দাবির প্রতি সমর্থন জানানো হয়।

বিবৃতিতে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা আলোচ্য তিন দ্বীপ নিয়ে সৃষ্ট বিতর্কের ‘শান্তিপূর্ণ সমাধানের’ আহ্বান জানান।

এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পারস্য উপসাগরের তিন দ্বীপের মালিকানা নিয়ে কোনো মতবিরোধ বা বিতর্ক নেই। এগুলোর একচ্ছত্র মালিকানা ইরানের। তিনি বলেন, “ইরানের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা নিয়ে আমরা কারো সঙ্গে ভদ্রতা দেখাব না।”

এর আগে বুধবার তেহরানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত অ্যালেক্সি দেদোভকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।রাষ্ট্রদূতকে জানানো হয়, পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সুর মিলিয়ে রাশিয়া যে যৌথ বিবৃতিতে দিয়েছে তাতে ইরানের ঘোরতর আপত্তি রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31