IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> টপ নিউজ >> প্রবাস >> কাজাখস্তানে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩২

কাজাখস্তানে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩২


ধূমকেতু নিউজ ডেস্ক : কাজাখস্তানের একটি খনিতে আগুন লেগে কমপক্ষে ৩২ জন নিহত হয়েছেন। বিশ্বের বৃহত্তম বহুজাতিক ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান আর্সেলর মিত্তলের খনিটিতে এ দুর্ঘটনা ঘটে।

শনিবার (২৮ অক্টোবর) রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এতে বলা হয়েছে, কাজাখস্তানে স্টিল জায়ান্ট এই কোম্পানির খনির কার্যক্রম জাতীয়করণের একটি চুক্তি নিশ্চিত হওয়ার পর একই দিনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার সময় কোস্টেনকো খনিতে ২৫২ জন কাজ করছিলেন এবং এর মধ্যে আরও ১৪ জন এখনও নিখোঁজ রয়েছেন।

এছাড়া অগ্নিকাণ্ডে আহত আরও ১৮ জন এ পর্যন্ত চিকিৎসা নিয়েছেন।

এমন এক সময় এই দুর্ঘটনা ঘটলো যখন দেশটির প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ ওই ইস্পাত কোম্পানিতে বিনিয়োগ বন্ধ ও জাতীয়করণের নির্দেশ দিয়েছেন।

তবে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি তার সমবেদনা প্রকাশ করেছেন এবং ঘটনাটিকে ‘ট্র্যাজেডি’ বলে অভিহিত করেছেন। তিনি রয়টার্সকে বলেন, ‘এখন আমরা এন্টারপ্রাইজের বিষয়েই সিদ্ধান্ত নেয়ার কথা ভাবব।’

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, বিদ্যমান পরিস্থিতিতে কাজাখস্তান কর্তৃপক্ষকে সহযোগিতা করার এবং ক্ষতিপূরণ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে আর্সেলর মিত্তল। সংস্থাটি বলেছে, জাতীয়করণ প্রক্রিয়ার প্রথম পর্যায় চলছে এবং ‘যত তাড়াতাড়ি সম্ভব তারা এই লেনদেন চূড়ান্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ’।

আঞ্চলিক স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণে যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে ১৫ জনকে কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ার জন্য চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে খনিতে অগ্নিকাণ্ডের ঘটনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কাজাখ মিত্র প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভকে সমবেদনা জানিয়েছেন। পুতিন বলেন, নিহত খনি শ্রমিকদের পরিবারের প্রতি আমার সহানুভূতি ও সমর্থনের কথা পৌঁছে দেবেন। আমরা আশা করি মাটির নিচে থাকা খনি শ্রমিকদের উদ্ধার করা হবে।

প্রসঙ্গত, কাজাখস্তানে আর্সেলর মিত্তাল পরিচালিত কোনও সাইটে গত দুই মাসে এ নিয়ে দ্বিতীয় মারাত্মক ঘটনা ঘটল। এর আগে গত আগস্টে দেশটির কারাগান্ডা খনিতে আগুন লেগে চার খনি শ্রমিক নিহত হয়েছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31