IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যু
Home >> প্রবাস >> টপ নিউজ >> করোনা মোকাবিলায় ধনীদের উপর বাড়তি কর আরোপ আর্জেন্টিনায়

করোনা মোকাবিলায় ধনীদের উপর বাড়তি কর আরোপ আর্জেন্টিনায়

ধূমকেতু নিউজ ডেস্ক : মহামারি মোকাবেলায় সবচেয়ে ধনী ব্যক্তিদের উপর বাড়তি কর আরোপ করেছে আর্জেন্টিনা। এই অর্থ করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় দরকারি চিকিৎসা ও ত্রাণ সামগ্রীর জন্য ব্যাবহার করা হবে।

নতুন এই করের নাম দেয়া হয়েছে ‘মিলিয়নিয়ার ট্যাক্স’। দেশটির সংসদে নতুন কর বিষয়ক একটি বিলের পক্ষে ৪২টি ভোট পড়েছে। আর বিপক্ষে ভোট পড়েছে ২৬টি।

দেশটির যেসব ধনী ব্যক্তিদের আর্জেন্টাইন মুদ্রায় ২শ মিলিয়ন পেসো সমপরিমাণ সম্পত্তি রয়েছে তাদের উপর এই নতুন কর আরোপ করা হয়েছে। এক্ষেত্রে দেশটির করদাতাদের ০.৮ শতাংশ অর্থাৎ ১২ হাজারের মতো ব্যক্তি এর আওতায় পড়বেন।

তাদের দেশের অভ্যন্তরে যে সম্পদ রয়েছে তার সাড়ে তিন শতাংশ এবং দেশের বাইরের সম্পদের উপর ৫.২৫ শতাংশ কর দিতে হবে। দেশটির মধ্য-বামপন্থী প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ এই করের মাধ্যমে তিনশ মিলিয়ন পেসোর তহবিল গঠন করতে চান।

এতে যে পরিমাণ অর্থ জমা পরবে তার ২০ শতাংশ করে ব্যাবহার করা হবে চিকিৎসা ও ত্রাণ সামগ্রী ক্রয়, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তায় এবং শিক্ষার্থীদের বৃত্তি প্রদানে।

১৫ শতাংশ সামাজিক উন্নয়নে এবং বাকি ২৫ শতাংশ প্রাকৃতিক গ্যাস বিষয়ক কর্মকাণ্ডে ব্যবহৃত হবে। আর্জেন্টিনায় ১৫ লাখের মতো সংক্রমণ শনাক্ত হয়েছে। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৪০ হাজারের মতো।

দেশটিতে এমনিতেই বেকারত্ব, দারিদ্র এবং সরকারের ঋণের হার অনেক বেশি। ২০১৮ সাল থেকে আর্জেন্টিনায় অর্থনৈতিক মন্দা চলছে।
তার উপর মহামারি মোকাবিলায় লকডাউন আরোপ করার পর দেশটিতে চলমান অর্থনৈতিক মন্দার আরও অবনতি হয়েছে।

নতুন এই করের ব্যাপারে যারা বিরোধিতা করছেন তারা বলছেন, এতে বৈদেশিক বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হবেন। গত নভেম্বরে যখন
বাড়তি কর আরোপের প্রস্তাব তোলা হয় তখন এই উদ্যোগের বিপক্ষে দেশটিতে বিক্ষোভও হয়েছে।

টিটিএন/এমএস

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31