IMG-LOGO

মঙ্গলবার, ২২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে গণছিনতাইয়ের ঘটনায় ২জন গ্রেফতার, হাসুয়া, মোবাইল-টাকা উদ্ধারদলের নাম ভাঙিয়ে ব্যবসা-চাঁদাবাজি- দখলদারিত্ব করলে দলে গ্রহণযোগ্যতা হারাবে: এমপি চাঁদচাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ১১ ককটেল উদ্ধার, উদ্ধারের সময় একটি ককটেল বিস্ফোরণচারঘাটে বিপুল পরিমান ফেন্সিডিল ও ট্রাকসহ গ্রেফতার ২বাগমারার সোনাডাঙ্গা ইউনিয়নে এমপি ডাঃ আব্দুল বারীর গণসংযোগ ও পথসভাচাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়া পাখি অবমুক্ত করেছে সদর উপজেলা প্রশাসনমহাদেবপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ অর্থায়ন কর্মসূচি প্রচার কার্যক্রম বিষয়ক আলোচনা সভাকৃষকের নিরাপত্তায় উথরাইল বিলে নির্মিত হলো সেডসিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পর্যায়ে ডেঙ্গু সহ মশাবাহিত প্রতিরোধে সমন্বয় কমিটি’র সভাকুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভারাণীনগর যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানকারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতিররাণীনগরের মোজাফ্ফরকে “ভুয়া কাজী“ আখ্যায়িত করে সংবাদ সম্মেলনমহাদেবপুরে কাজী হামিদুল হকের পৈত্রিকসম্পত্তি দখল চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
Home >> টপ নিউজ >> প্রবাস >> কৃষ্ণাঙ্গকে পুলিশের গুলি: বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র (ভিডিও)

কৃষ্ণাঙ্গকে পুলিশের গুলি: বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র (ভিডিও)

KENOSHA, WISCONSIN, USA – AUGUST 25: A man (R) was shot in the chest as clashes between protesters and armed civilians who protect the streets of Kenosha against the arson during the third day of protests over the shooting of a black man Jacob Blake by police officer in Wisconsin, United States on August 25, 2020. (Photo by Tayfun Coskun/Anadolu Agency via Getty Images)

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের উইসকনসিনে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ ব্যক্তি আহতের ঘটনায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে অন্য শহরেও। নতুন করে সহিংসতায় নিহত হয়েছে আরও ২ জন। 

 

স্থানীয় সময় গেল গত রোববার পুলিশের গুলিতে আহত হয় কৃষ্ণাঙ্গ জেকব ব্লেক। এরপরই বিক্ষোভে অশান্ত হয়ে ওঠে উইসকনসিন। তৃতীয় রাতেও জরুরি অবস্থা ভেঙে বিক্ষোভে নামে মানুষ। সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে তারা।

 

বিক্ষোভকারীদের ঠেকাতে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। জারি হয় কারফিউ। তবে কারফিউ উপেক্ষা করেই সোমবার ও মঙ্গলবার রাতে আবারও রাস্তায় নামে বিক্ষোভকারীরা। এ সময় কেনোশা শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয় ২ জন। আহত হয়েছে আরো একজন। 

 

এরইমধ্যে এসব ঘটনার তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। মোতায়েন করা হয়েছে ন্যাশনার গার্ড। উইসকনসিনের ঘটনায় বিক্ষোভ হয়েছে মিনেসোটাসহ বিভিন্ন অঙ্গরাজ্যে। 

 

এদিকে উইসকনসিনে কৃষ্ণাঙ্গ জ্যাকব ব্লেককে গুলি করা পুলিশ কর্মকর্তার নাম রুসতেন সেসকি। জ্যাকবকে পেছন দিক থেকে ৭ বার গুলি করে ওই কর্মকর্তা। 

 

অন্যদিকে চলমান এ পরিস্থিতির মধ্যেই তৃতীয় দিনের মতো শুরু হয়েছে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীতা বাছাইয়ে রিপাবলিকান পার্টির সম্মেলন।

 

এরআগে গত ২৫ মে মিনেসোটা অঙ্গরাজ্যের বৃহত্তম শহর মিনিয়াপলিসে পুলিশের হাতে জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গ নিহত হওয়ার পর তুমুল বর্ণবাদবিরোধী বিক্ষোভ শুরু হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031