IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যু
Home >> প্রবাস >> টপ নিউজ >> সৌদি বন্দরে ট্যাংকারে বিস্ফোরণ

সৌদি বন্দরে ট্যাংকারে বিস্ফোরণ

ধূমকেতু নিউজ ডেস্ক : জেদ্দায় সৌদি বন্দরে সিঙ্গাপুরের পতাকাবাহী একটি তেলের ট্যাংকারে সোমবার বিস্ফোরণ ঘটেছে। সৌদি আরব বলছে, বিস্ফোরকবোঝাই একটি নৌকা দিয়ে এই সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। নৌযানটির মালিকের বরাতে বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।

মধ্যরাতে এ বিস্ফোরক হামলার পর বিডব্লিউ রাইনের ২২ নাবিকের সবাই অক্ষত অবস্থায় তীরে ফিরতে সক্ষম হয়েছেন। সিঙ্গাপুরভিত্তিক জাহাজ কোম্পানি হাফনিয়া এমন তথ্য জানিয়ে বলছে, তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা বাদ দেয়া যাচ্ছে না।

সৌদি জ্বালানি খাতকে লক্ষ্যবস্তু বানিয়ে সাম্প্রতিক বেশ কয়েকটি হামলার পর সর্বশেষ এ বিস্ফোরণের দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।

কিন্তু এমন একসময় হামলার ঘটনাটি ঘটেছে, যখন প্রতিবেশী ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদির বিরুদ্ধে হামলার মাত্রা বাড়িয়েই চলছে।

এক বিবৃতিতে হাফনিয়া জানায়, জেদ্দায় তেল খালাসের সময় বাহ্যিক উৎস থেকেই এ হামলাটি করা হয়েছে। এতে বিস্ফোরণ ঘটেছে এবং জাহাজে আগুন লেগে গেছে।

‘তীর থেকে আসা অগ্নিনির্বাপককর্মী ও টাগ বোটের সহায়তায় ক্রুরা আগুন নেভাতে সক্ষম হয়েছেন।’

সৌদি সংবাদ সংস্থা এসপিএ বলছে, বিস্ফোরকবোঝাই নৌকা দিয়ে এই হামলা চালানো হয়েছে। জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র এটিকে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছেন।

এসপিএ জানায়, এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পণ্য খালাসের সুবিধাগুলো ক্ষতিগ্রস্ত হয়নি বা সরবরাহেও কোনো ক্ষতিকর প্রভাব পড়েনি।

তবে হামলার নেপথ্যে কারা আছেন, সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য দেয়নি এসপিএ। বলা হয়েছে– আমাদের গুরুত্বপূর্ণ স্থাপনার বিরুদ্ধে ধ্বংসাত্মক ও সন্ত্রাসী হামলা চালানো হয়েছে, যা সৌদি ও তার গুরুত্বপূর্ণ স্থাপনার স্বার্থের বাইরে বিশ্ব অর্থনীতি ও বৈশ্বিক জ্বালানি সরবরাহের স্থিতিশীলতা ও নিরাপত্তার ওপর হামলা।

সৌদি আরবের দ্বিতীয় বৃহৎ শহর জেদ্দা। এখানে লোহিত সাগরের একটি বন্দর এবং তেল জায়ান্ট আরামকোর বিতরণ কেন্দ্র রয়েছে।

বিস্ফোরণে জাহাজের খোল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে হাফনিয়া জানাচ্ছে। বলছে, নৌযান থেকে কিছু তেল বাইরে ছলকে পড়তে পারে। তবে এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। জাহাজে তেল হামলার আগে যে মাত্রায় ছিল, পরেও সেই একই অবস্থায় আছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31