IMG-LOGO

মঙ্গলবার, ২২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে গণছিনতাইয়ের ঘটনায় ২জন গ্রেফতার, হাসুয়া, মোবাইল-টাকা উদ্ধারদলের নাম ভাঙিয়ে ব্যবসা-চাঁদাবাজি- দখলদারিত্ব করলে দলে গ্রহণযোগ্যতা হারাবে: এমপি চাঁদচাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ১১ ককটেল উদ্ধার, উদ্ধারের সময় একটি ককটেল বিস্ফোরণচারঘাটে বিপুল পরিমান ফেন্সিডিল ও ট্রাকসহ গ্রেফতার ২বাগমারার সোনাডাঙ্গা ইউনিয়নে এমপি ডাঃ আব্দুল বারীর গণসংযোগ ও পথসভাচাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়া পাখি অবমুক্ত করেছে সদর উপজেলা প্রশাসনমহাদেবপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ অর্থায়ন কর্মসূচি প্রচার কার্যক্রম বিষয়ক আলোচনা সভাকৃষকের নিরাপত্তায় উথরাইল বিলে নির্মিত হলো সেডসিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পর্যায়ে ডেঙ্গু সহ মশাবাহিত প্রতিরোধে সমন্বয় কমিটি’র সভাকুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভারাণীনগর যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানকারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতিররাণীনগরের মোজাফ্ফরকে “ভুয়া কাজী“ আখ্যায়িত করে সংবাদ সম্মেলনমহাদেবপুরে কাজী হামিদুল হকের পৈত্রিকসম্পত্তি দখল চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
Home >> টপ নিউজ >> প্রবাস >> জাপানের নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারা

জাপানের নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারা

ধূমকেতু নিউজ ডেস্ক : জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি নিজেই শুক্রবার সংবাদমাধ্যমে জানিয়েছেন, শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বেশ কয়েক বছর ধরে আলসারেটিভ কোলাইটিস, অন্ত্রের একটি প্রদাহজনক রোগে ভুগছেন। কিন্তু সম্প্রতি তার অবস্থা আরও খারাপ হয়েছে বলে মনে করা হচ্ছে।

আবের পদত্যাগের ঘোষণা দেয়ায় এখন দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট পদেও নির্বাচন অনুষ্ঠিত হবে। শিনজো আবের স্থলাভিষিক্ত হিসেবে এলডিপির নতুন প্রেসিডেন্ট নির্বাচনের পর প্রধানমন্ত্রী নির্বাচনে দেশটির পার্লামেন্টেও ভোটাভুটি অনুষ্ঠিত হবে। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে এলডিপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলীয় নতুন প্রেসিডেন্টই দেশটির প্রধানমন্ত্রী হতে পারেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত জাপানের সরকার পরিচালনা করবে আবে এবং তার মন্ত্রিসভা। তবে নতুন কোনো নীতি গ্রহণ করতে পারবে না এই সরকার। এছাড়া দলীয় নির্বাচনে জয়ী প্রেসিডেন্ট ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত এলডিপির নেতৃত্ব দেবেন। আবেরের এই রাজনৈতিক দল ২০২১ সাল পর্যন্ত জাপানের ক্ষমতায় থাকবে বলেও জানা গেছে।

সাধারণত দলের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য এক মাস আগে সময় ঘোষণা করার বিধান রয়েছে। এই ভোটে তৃণমূলের নেতারা ছাড়াও দলীয় এমপিরা ভোটাধিকার প্রয়োগ করেন দলের প্রেসিডেন্ট নির্বাচিত করেন। কিন্তু হঠাৎ করে শিনজো আবে পদত্যাগ করায় এখন অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে দলীয় প্রধান নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে।

জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন যারা

তারো আসো- জাপানের অর্থমন্ত্রী তারো আসো বর্তমানে দেশটির উপ-প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন। শিনজো আবে নেতৃত্বাধীন প্রশাসনের প্রথম সারির নেতা ৭৯ বছর বয়সী এই নেতা। আবে পদত্যাগ করায় এলডিপির নেতা কর্মীরা তারো আসোকে অস্থায়ী দলীয় প্রধান হিসেবে বেছে নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ২০০৮ সালে এলডিপির নেতা নির্বাচিত হয়েছিলেন তারো আসো। দীর্ঘদিন ক্ষমতায় থাকা এই দলটির ভাগ্য পুনরুজ্জীবিত করতে তিনি সক্ষম হতে পারেন বলে প্রত্যাশা করছেন অনেকেই।

শিগেরু ইশিবা- জাপানের সাবেক প্রতিরক্ষামন্ত্রী, এলডিপির নেতা ও আবের সমালোচক ইশিবা। নিয়মিত জরিপে সংসদ সদস্যরা সাবেক এই প্রতিরক্ষামন্ত্রীকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। যদিও দলীয় এমপিদের মধ্যে ৬৩ বছর বয়সী এই নেতার জনপ্রিয়তা কিছুটা কম। ২০১২ সালে এলডিপির প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্বে আবেকে পরাজিত করেছিলেন ইশিবা। সে সময়ে সমর্থনের জন্য দলটির তৃণমূলের নেতাদের ধন্যবাদ জানান তিনি। তবে দ্বিতীয় পর্বে হেরে যান ইশিবা। এই পর্বে শুধুমাত্র এমপিরা দলীয় প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেন।

ফুমিও কিশিদা- ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত শিনজো আবের নেতৃত্বাধীন সরকারের শাসনামলে জাপানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন কিশিদা। তার এই মন্ত্রিত্বের সময় পররাষ্ট্রনীতির লাগাম মূলত প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণেই ছিলো। হিরোশিমার অনেক সাংসদই আবের যোগ্য উত্তরসূরী হিসেবে কিশিদাকে ব্যাপকভাবে দেখে থাকেন। তবে ভোটারদের জরিপে একেবারে তলানিতে অবস্থান তার।

তারো কোনো- জাপানের যুদ্ধবিরোধী নেতা হিসেবে বেশ সুনাম রয়েছে ৫৬ বছর বয়সী প্রতিরক্ষামন্ত্রী তারো কোনোর। যুদ্ধকালীন ইতিহাসে দক্ষিণ কোরিয়ার সঙ্গে বিরোধের ক্ষেত্রে আবের নেয়া সিদ্ধান্তে দৃঢ় সমর্থন ছিলো তার। জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী কোনোর ইংরেজিতে ব্যাপক দক্ষতা রয়েছে। এর আগে তিনি দেশটির পররাষ্ট্র ও প্রশাসনিক সংস্কারবিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌঁড়ে প্রথম সারিতে এগিয়ে রয়েছেন তিনি।

ইয়োশিহিদে সুগা- আবের একনিষ্ঠ লেফটেন্যান্ট ৭১ বছর বয়সী এই রাজনীতিদ। ২০০৬ ও ২০০৭ সালে প্রধানমন্ত্রিত্ব নিয়ে ব্যাপক টানাপড়েন শুরু হলে মিত্রদের সঙ্গে জোট গড়ে ২০১২ সালে শিনজো আবের ফের ক্ষমতায় ফেরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। দায়িত্ব নেয়ার পর সুগাকে মন্ত্রিসভার মুখ্যসচিব নিয়োগ দেন আবে। সরকারের শীর্ষ মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

প্রসঙ্গত, ৬৫ বছর বয়সী শিনজো আবে জাপানের ইতিহাসে সবচেয়ে দীর্ঘকালীন প্রধানমন্ত্রী। সূত্র- আল জাজিরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031