IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> প্রবাস >> টপ নিউজ >> ‘ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ইসরাইলকে স্বীকৃতি দেব না’

‘ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ইসরাইলকে স্বীকৃতি দেব না’

ধূমকেতু নিউজ ডেস্ক : ফিলিস্তিনিদের ভূখণ্ডের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ইসরাইলকে স্বীকৃতি দেবে না পাকিস্তান। এমনটি জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, পাকিস্তান একটি গণতান্ত্রিক রাষ্ট্র। আমাদের গোটা জাতি ফিলিস্তিনিদের পক্ষে। যতক্ষণ না ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠিত হয়, ততক্ষণ আমরা কিছুতেই ইসরাইলকে স্বীকৃতি দেব না।

শুক্রবার পাকিস্তানের সামা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির প্রধানমন্ত্রী এসব কথা বলেন। খবর আরব নিউজের।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা সম্প্রতি ইসরাইল সফর করেছেন বলে ইসরাইলের গণমাধ্যমে যে খবর বেরিয়েছে তা প্রত্যাখ্যান করেন ইমরান খান।

তিনি এ প্রতিবেদনকে ভিত্তিহীন আখ্যা দিয়ে উল্টো প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ইসরাইলকে যেহেতু ইসলামাবাদ স্বীকৃতিই দেয় না, তা হলে কেন পাকিস্তানের মন্ত্রী কিংবা গুরুত্বপূর্ণ ব্যক্তি তেলআবিব সফর করবেন? এটি সম্পূর্ণ ভিত্তিহীন প্রতিবেদন।

একই দিন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মেহমুদ কোরেশি ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করে বলেন, তেলআবিবে ইসরাইল ও পাকিস্তানের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের কোনো বৈঠক হয়নি। আবুধাবিতে রাষ্ট্রীয় সফরে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

বুধবার ইসরাইলের কয়েকটি পত্রপত্রিকা খবর দিয়েছে যে, ইমরান খানের একজন শীর্ষ পর্যায়ের উপদেষ্টা গত মাসে গোপনে ইসরাইল সফর করেছেন।

প্রচারণামূলক ওই খবরে ইসরাইলি গণমাধ্যমগুলো দাবি করেছিল যে, ইমরান খানের পক্ষ থেকে বিশেষ বার্তা বহন করে নিয়ে গেছেন ওই উপদেষ্টা। ইসরাইলি গণমাধ্যম আরও দাবি করেছে যে, রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার আগ্রহ নিয়ে ইমরান খান তার উপদেষ্টাকে বার্তা পাঠিয়েছেন। ইসরাইলের প্রভাবশালী পত্রিকা জেরুজালেম পোস্টও এ খবর প্রকাশ করেছিল; কিন্তু পরে তা প্রত্যাহার করে নেয়।

প্রতিক্রিয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, তার সরকারের বিরুদ্ধে এই অপপ্রচারে ভারতের হাত থাকতে পারে। তিনি বলেন, স্বাধীন ফিলিস্তিনিদের ভূখণ্ডের দাবি ইসরাইল সম্মান জানাবে এমন আশা করে পাকিস্তান।

জেরুজালেমকে নিজেদের রাজধানী দাবি করে আসছে ফিলিস্তিন। পাকিস্তান তাদের এ দাবিকে ন্যায্য বলে সমর্থন দিয়ে আসছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31