IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> প্রবাস >> অমিত শাহকে ‘মিথ্যার আবর্জনা’ বলে আক্রমণ মমতার

অমিত শাহকে ‘মিথ্যার আবর্জনা’ বলে আক্রমণ মমতার

ধূমকেতু নিউজ ডেস্ক : পশ্চিমবঙ্গের ‘পিছিয়ে পড়া’ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে বক্তব্য দিয়েছেন তা পুরোপুরি মিথ্যা বলে দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

সোমবার পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্নে ও পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কের বড়দিন উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ দাবি করেন। খবর আনন্দবাজার।

গত শুক্রবার রাত থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত দুদিনের সফরে পশ্চিমবঙ্গ আসেন অমিত শাহ। তার সঙ্গে ছিলেন রাজ্য ও কেন্দ্রের নেতারাও।

রোববার অমিত শাহ অভিযোগ করেন, জিডিপি, শিল্পক্ষেত্র, বিদেশি বিনিয়োগ, সড়ক পরিকাঠামো, নগরোন্নয়নসহ সব ক্ষেত্রে পশ্চিমবঙ্গ ক্রমশ পিছিয়ে পড়েছে। এ সময় তিনি ‘পিছিয়ে পড়া’ এ রাজ্যকে পাল্টে ‘সোনার বাংলা’ গড়ার ঘোষণা দেন।

এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে এসে সম্পূর্ণ অসত্য তথ্য পরিবেশন করেছেন অমতি শাহ। পাল্টা তথ্য দিয়ে শাহের প্রতিটি অভিযোগ তিনি খণ্ডন করবেন।

তবে ক্ষমতাসীন বিজেপি-ও পাল্টা জানিয়েছে, বিতর্কে প্রস্তুত তাদের দল।

এদিন নবান্নে মমতা বলেন, অমিত শাহ কিছু কিছু কথা পুরো মিথ্যা বলে গিয়েছেন। গার্বেজ অব লাইজ়। উনি বলেছেন শিল্পে আমরা শূন্য। এমএসএমই-তে আমরা এক নম্বরে। গ্রামীণ রাস্তা তৈরিতেও পয়লা নম্বরে। এটা আমার নয়, কেন্দ্রের তথ্য।

‘আমি অমিত সাহেবকে বলব, আপনি তো স্বরাষ্ট্রমন্ত্রী। এটা আপনাকে শোভা দেয় না। আপনার দল কোনো খারাপ বা মিথ্যা কথা শিখিয়ে দিচ্ছে, সেটা আপনি যাচাই না-করে বলছেন! বলার আগে কষ্ট করে যাচাই করুন। যে কথাগুলো কাল বলে গিয়েছেন, সব তথ্য আছে আমার কাছে। কাল মন্ত্রিসভার বৈঠকের পর বলব।’

সন্ধ্যায় নবান্ন থেকে অ্যালেন পার্কে গিয়েও কেন্দ্রের শাসক দলের কড়া সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্য অনেক কিছুতেই এক নম্বরে রয়েছে। কেন এত মিথ্যা বলছেন মানুষকে? সত্যি কথা বলুন। কিছু মানুষ হিংসা করে। তারা দেশে একতা রাখতে পারে না। তারা শুধু দেশ-আইন ভাগ করতে জানে।

মমতার এ বক্তব্য শুনে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, এ সব সরকারি তথ্য। পাল্টা তথ্য দিন। সেগুলো নিয়ে বিতর্ক হবে ভবিষ্যতে। সেটা সুস্থ গণতন্ত্রের লক্ষণ।

মুখ্যমন্ত্রী যে শব্দবন্ধ দিয়ে, যে ভাষায় আক্রমণ করছেন, তা সমাজ তার থেকে আশা করে না বলেও মন্তব্য করেন বিজেপির এ নেতা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31