IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলিমীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজসিংড়া, নন্দীগ্রাম ও তাড়াশের ‘জুয়ার সম্রাট’ঠান্ডু মিয়া কারাগারেরাজশাহী ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভাগাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৬নুসরাত তাবাসসুম এমপির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়েরজনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার; রাষ্ট্রপতি
Home >> প্রবাস >> লিড নিউজ >> সিরিয়ায় ৭৪৫ বেসামরিক লোককে হত্যা

সিরিয়ায় ৭৪৫ বেসামরিক লোককে হত্যা

সিরিয়ায় ৭৪৫ বেসামরিক লোককে হত্যা

সিরিয়ায় ৭৪৫ বেসামরিক লোককে হত্যা

ধূমকেতু নিউজ ডেস্ক : সিরিয়ার উপকূলে অব্যাহত সহিংসতায় আলাউইত সংখ্যালঘু গোষ্ঠীর শত শত বেসামরিক লোককে হত্যা করা হয়েছে।

দেশটির বর্তমান ইসলামপন্থী সরকারের অনুগত নিরাপত্তা বাহিনী ও বন্দুকধারীরা ভূমধ্যসাগরের তীরবর্তী লাতাকিয়া প্রদেশের আলাউইত অঞ্চলে গত কয়েকদিনে সংখ্যালঘু আলাউইত সম্প্রদায়ের নারী ও শিশুসহ কয়েক শত সদস্যকে হত্যার অভিযোগ ওঠে।

রোববার (৯ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

দেশটিতে সংঘাতের খোঁজখবর রাখা যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, শুক্রবার থেকে শনিবার পর্যন্ত ৭৪৫ জন বেসামরিক লোককে হত্যা করা হয়েছে। সংখ্যালঘু আলাউইত সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করে অন্তত ৩০টি গণহত্যা চালানো হয়েছে।

এসওএইচআর- এর প্রধান রামি আব্দুল রাহমান জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে সিরিয়ার আলাউইতিদের মূল এলাকা জাবলেহ, বানিয়াসসহ আশপাশের এলাকায় ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে।

এসওএইচআর বলছে, গত দুইদিনে এক হাজারের বেশি জন নিহত হয়েছে। গত ডিসেম্বরে বাশার আল আসাদের পতনের পর সবচেয়ে ভয়াবহ সহিংসতা সেখানে চালানো হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে বর্তমান সরকারের নিরাপত্তা বাহিনী এবং আসাদের যোদ্ধারাও রয়েছে। এসওএইচআর জানিয়েছে, সংঘর্ষে বর্তমান সরকারের ১২৫ জন নিরাপত্তা রক্ষী এবং আসাদপন্থী ১৪৮ জন যোদ্ধা নিহত হয়েছে।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সংবাদসংস্থা সানাকে বলেছে, হামলাকবলিত এলাকাগুলো সরকারি বাহিনী নিয়ন্ত্রণে নিয়েছে। বিবিসি বলছে, সংঘর্ষ ও দমন অভিযানের কারণে আলাউইত সম্প্রদায়ের শত শত ব্যক্তি এলাকা ছেড়েছে।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, লাতাকিয়ায় মেইমিমে একটি রাশিয়ান ঘাঁটিতে বড় ধরনের ভিড় দেখা গেছে। ঘাঁটির কাছে অনেকেই রাশিয়ার সুরক্ষার জন্য স্লোগান দিচ্ছিলেন।

বিবিসি জানিয়েছে, গত বৃহস্পতিবার থেকে সিরিয়ার নতুন কর্তৃপক্ষ এই দমন অভিযান শুরু করে। তাদের দাবি, বাশার আল-আসাদের সমর্থক জঙ্গিরা তাদের বাহিনীর ওপর প্রাণঘাতী চোরাগোপ্তা হামলা চালিয়েছে আর এটি একটি উদীয়মান বিদ্রোহ। অভিযান চলাকালে মানবাধিকার লঙ্ঘনের কথাও স্বীকার করেছেন কর্মকর্তারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31