IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলা
Home >> প্রবাস >> টপ নিউজ >> রাশিয়া বাইডেনের কাছে ভালো কিছু আশা করে না

রাশিয়া বাইডেনের কাছে ভালো কিছু আশা করে না

ধূমকেতু নিউজ ডেস্ক : রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সেরগেই রায়বকভ বলেছেন, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের কাছ থেকে ভালো কিছু আশা করে না মস্কো। বুধবার রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেন। দ্য মস্কো টাইমস।

ক্ষমতা গ্রহণের জন্য বাইডেন যে প্রশাসন সাজাচ্ছেন, তার সদস্যদের বিরুদ্ধে ‘রুশভীতি’র অভিযোগ এনেছেন সেরগেই রায়বকভ। বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে একটি সাক্ষাৎকার দিয়েছেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী। সেই সাক্ষাৎকারে তিনি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের কাছে রাশিয়ার প্রত্যাশা প্রসঙ্গে বলেন, ‘আমরা অবশ্যই ভালো কিছু আশা করি না।’

বাইডেন প্রশাসনের সদস্যদের সম্পর্কে সেরগেই রায়বকভ বলেন, ‘সেই লোকদের কাছে ভালো কিছু আশা করা অবাক করার মতো বিষয় হবে, যাঁদের মধ্যে অনেকে রুশ-ফোবিয়ার ওপর ভর করে ক্যারিয়ার গড়েছেন, আর আমার দেশের দিকে কাদা ছুড়ছেন।’

৩ নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার এক মাসের বেশি সময় পর চলতি মাসের মাঝামাঝি বাইডেনকে অভিনন্দন জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাইডেনকে অভিনন্দন জানাতে বিলম্ব করা বড় মাপের বিশ্বনেতাদের মধ্যে অন্যতম ছিলেন পুতিন।

ইলেকটোরাল কলেজ ভোটে বাইডেনের জয় নিশ্চিত হওয়ার পরই কেবল তাঁকে অভিনন্দন জানান পুতিন। অভিনন্দনবার্তায় সব ক্ষেত্রে বাইডেনের সাফল্য কামনা করেন রুশ প্রেসিডেন্ট। পুতিন বলেন, তার পক্ষ থেকে তিনি সহযোগিতা ও যোগাযোগের জন্য প্রস্তুত। কিন্তু এখন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী বললেন, বাইডেনের কাছ থেকে তাঁরা ভালো কিছু আশা করেন না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31