IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> প্রবাস >> শান্তিনিকেতনে জমি দখলে অমর্ত্যর পাশে মমতা

শান্তিনিকেতনে জমি দখলে অমর্ত্যর পাশে মমতা

ধূমকেতু নিউজ ডেস্ক : শান্তিনিকেতনে ‘প্রতীচী’র জমি নিয়ে বিশ্বভারতীর তরফে অভিযোগ ঘিরে যে বিতর্ক তৈরি সেই ইস্যুতে নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেনের পাশে দাঁড়ালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

নাম না করে বিজেপি তথা বিশ্বভারতীর উপাচার্যকে আক্রমণ করে শুক্রবার অমর্ত্য সেনকে এক চিঠিতে মমতা লিখেছেন, ‘বিশ্বভারতীর কিছু নব্য হানাদার সম্প্রতি আপনার পারিবারিক সম্পত্তি নিয়ে সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ তুলতে শুরু করেছে।’

সেই সঙ্গে মমতার ঘোষণা, ‘ভারতের সংখ্যাগরিষ্ঠতার গোঁড়ামির বিরুদ্ধে আপনার লড়াইয়ে আমার পূর্ণ সমর্থন রয়েছে।’ উল্লেখ্য, মোদি সরকার ক্ষমতায় আসার পর ‘গেরুয়া রাজনীতির’ কট্টর বিরোধী অমর্ত্য সেনকে বিশ্বখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য পদ থেকে সরিয়ে দিয়েছে ভারত সরকার।

গুরুদেব রবীন্দ্রনাথের বিশ্বভারতীর শতবর্ষের অনুষ্ঠানে মমতাকে আমন্ত্রণের চিঠি না দেয়া ঘিরে ভারতজুড়ে বিতর্ক শুরু হয়েছে। আর সেই ইস্যুতে কার্যত বাঙালি সেন্টিমেন্টকে ধাক্কা দিতে এবার অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে চিঠি লিখলেন মমতা।

ঢাকার মানিকগঞ্জের আদিবাসিন্দা অমর্ত্য সেনের পরিবারের ঐতিহ্যের কথা উল্লেখ করে মমতা লিখেছেন, ‘অনুগ্রহ করে ভারতে আধিপত্যবাদ এবং অসহিষ্ণুতার বিরুদ্ধে লড়াইয়ে আমাকে আপনার বোন এবং বন্ধু হিসেবে গণ্য করুন।’

শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে মমতা ব্যানার্জিকে আমন্ত্রণ না জানানোর অভিযোগ ঘিরে বিতর্ক কলকাতা ছাড়িয়ে দিল্লির রাজনীতির অন্দরে পৌঁছে গেল।

বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের অনুষ্ঠানে ‘ভার্চুয়ালি’ যোগ দেন আচার্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল ও পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়। কিন্তু বিশ্বখ্যাত গুরুদেবের এই শিক্ষাপ্রতিষ্ঠানের শতবর্ষ পূরণের মহতী কর্মসূচিতে অনুপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আর মমতার এই অনুপস্থিতি নিয়ে দেশ-বিদেশের রবীন্দ্রানুরাগী থেকে শিক্ষাপ্রেমীদের মধ্যে বিতর্কের ঝড় উঠেছে।

বিজেপির আইটি সেলের প্রধান অমিল মালব্যর অভিযোগ, ‘রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করেছেন মমতা।’ বিশ্বভারতী নিয়ে বিতর্কের জেরে দলের বিজেপির টুইটারে মমতাকে ‘পিসি’ বলে কটাক্ষ করেছেন বিজেপির সর্বভারতীয় নেতা অমিত মালব্য। দলের টুইটার হ্যান্ডলে ‘হ্যাশট্যাগ মমতা ইনসাল্টস গুরুদেব’ প্রচার শুরু হয়ে গেছে দেশব্যাপী।

সেখানে মুখ্যমন্ত্রীর সরকারি টুইটারের উল্লেখ করে লেখা হয়েছে, ‘সর্বত্র নোংরা রাজনীতি? আমন্ত্রণ পেয়েও বিশ্বভারতীর অনুষ্ঠানে যোগ না দিয়ে মমতাই গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের উত্তরাধিকারের অবমাননা করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31