IMG-LOGO

বুধবার, ২৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে মামলা করায় মারপিট মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুট, গৃহবধু হাসপাতালেমহাদেবপুরে লোকমোর্চার উদ্যোগে গ্রামীণ সড়কে বৃক্ষরোপণ অভিযান‘জনদুর্ভোগ বিবেচনায় সর্বনিম্ন ভাড়া বাড়ানো হয়েছে’মান্দায় লোকমোর্চা কমিটির ষান্মাসিক সভাচাঁপাইনবাবগঞ্জের যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মাদক মামলার আসামি জুয়েল গ্রেপ্তারহজযাত্রী নিবন্ধনের সময় শেষ হচ্ছে কাল, পূরণ হচ্ছে না কোটানির্বাচন শেষে চুক্তি নয়তো ধ্বংস: জাতিসংঘে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারিপরিকল্পিত সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে পলাশবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ‘রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই’রাজশাহীতে কোল্ড স্টোরেজে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলনজাতীয় হকি তারকা মিন্টু ও রেজার মৃত্যুবার্ষিকীতে বৈকালী সংঘের শোক র‍্যালিউত্তরবঙ্গের কৃষি ও উদ্যোক্তাদের জন্য১৩ হাজার কোটি টাকার অর্থায়নগোমস্তাপুরের রামদাস বিলের সৌন্দর্য বর্ধনে তালগাছ রোপন শুরুদেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশগোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি বারীর
Home >> টপ নিউজ >> প্রবাস >> যুক্তরাষ্ট্রে আরও প্রায় ১২শ’ মৃত্যু

যুক্তরাষ্ট্রে আরও প্রায় ১২শ’ মৃত্যু

ধূমকেতু নিউজ ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রে জেঁকে বসা প্রাণঘাতি করোনায় দীর্ঘ হয়েই চলেছে লাশের সারি। যেখানে যোগ হয়েছে আরও প্রায় ১২শ’টি প্রাণ। যা একদিন আগে ছিল অর্ধেক। একইসঙ্গে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। যা সাড়ে ৬২ লাখ ছাড়িয়ে গেছে। যার অধিকাংশই ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, নিউ ইয়র্ক ও নিউ জার্সির বাসিন্দা। তবে, আক্রান্তদের অর্ধেকই সুস্থতা লাভ করেছেন। 

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় করোনা হানা দিয়েছে ৪১ হাজার ৯৭৯ জন মানুষের দেহে। এতে করে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৬২ লাখ ৫৭ হাজার ৫৭১ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ ঝরেছে ১ হাজার ১৬৪ জনের। এ নিয়ে প্রাণহানি বেড়ে ১ লাখ ১৮৮ হাজার ৯শ’ জনে ঠেকেছে। 

অন্যদিকে, গত একদিনে সুস্থতা লাভ করেছেন ৪০ হাজার ৬৫০ জন। যেখানে পুনরুদ্ধার হওয়ার সংখ্যা পৌনে ৩৪ লাখ প্রায় ৯৭ হাজার।  

চলতি বছরের ২১ জানুয়ারি শিকাগোর এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি। 

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা ইতোমধ্যে তাদের দেশের অন্তত ২০ মিলিয়ন (দুই কোটি) মানুষ করোনার শিকার হয়েছেন। দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, ‘প্রকৃত তথ্য হলো, প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনার ভয়াবহতার শিকার।’ 

এর মধ্যে সবচেয়ে নাজুক অবস্থা এখন ক্যালিফোর্নিয়ায়। প্রাণহানি তুলনামূলক কম হলেও এ শহরে করোনার শিকার ৭ লাখ ১৬ হাজারের বেশি মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৩ হাজার ১৬৫ জনের। 

সংক্রমণ আশঙ্কাজনকহারে দীর্ঘ হয়েই চলেছে টেক্সাসে। এ শহরে আক্রান্তের সংখ্যা ৬ লাখ প্রায় ৪৮ হাজার। যেখানে প্রাণহানি ঘটেছে ১৩ হাজার ৬১ জনের।

ফ্লোরিডায় করোনার শিকার ৬ লাখ ৩১ হাজারের বেশি। ইতোমধ্যে সেখানে ১১ হাজার ৩৭৯ জনের মৃত্যু হয়েছে। 

প্রাণহানিতে শীর্ষ শহর নিউইয়র্কে আক্রান্ত ৪ লাখ সাড়ে ৬৭ হাজারের বেশি। এর মধ্যে না ফেরার দেশে ৩৩ হাজার ৩৯ জন মানুষ।

জর্জিজায় করোনা রোগীর সংখ্যা ২ লাখ সাড়ে ৭৩ হাজারের কাছাকাছি। মৃত্যু হয়েছে সেখানে ৫ হাজার ৭৩৩ জন মানুষের। 

ইলিনয়েসে এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ২ লাখ ৩৮ হাজারের বেশি। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৮ হাজার ২৭৩ জন। 

নিউ জার্সিতে করোনার শিকার ১ লাখ সাড়ে ৯৮ হাজার। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৬ হাজার ৫২ জনের। বর্তমানে সেখানে অনেকটা নিয়ন্ত্রণে ভাইরাসটি।

এছাড়া, অ্যারিজোনা, ম্যাসাসুয়েটসস, পেনসিলভেনিয়া, উত্তর ক্যারোলিনা, লুসিয়ানা, টেনেসি ও অ্যালাবামার মতো শহরগুলোতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031