IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> প্রবাস >> লিড নিউজ >> প্রেসিডেন্ট অবস্থায় ট্রাম্পের বিনিয়োগ নিয়ে প্রশ্ন

প্রেসিডেন্ট অবস্থায় ট্রাম্পের বিনিয়োগ নিয়ে প্রশ্ন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ধূমকেতু নিউজ ডেস্ক :হোয়াইট হাউজের একটি আর্থিক বিবরণী অনুযায়ী, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেটফ্লিক্স ও ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারিতে সর্বোচ্চ ২০ লাখ ডলার পর্যন্ত বিনিয়োগ করেছেন। দুই মিডিয়া জায়ান্টের মধ্যে একটি বড় চুক্তি ঘোষণার কয়েক দিনের মধ্যেই এই বিনিয়োগ করা হয়। এতে করে সম্ভাব্য স্বার্থের সংঘাত (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) নিয়ে প্রশ্ন উঠছে।

অফিস অব গভর্নমেন্ট এথিকসের বাধ্যতামূলক এই বিবরণী গত বুধবার জমা দেওয়া হয়। এতে মোট ১৯১টি আর্থিক লেনদেনের তথ্য রয়েছে, যার মধ্যে রয়েছে অন্তত ১২ লাখ ৫০ হাজার ডলার মূল্যের দুটি বিক্রির ঘটনা এবং সর্বোচ্চ ৫ কোটি ১০ লাখ ডলার পর্যন্ত করপোরেট ও পৌর বন্ডে বিনিয়োগ।

হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানান, ট্রাম্পের শেয়ার ও বন্ড পোর্টফোলিও স্বাধীনভাবে তৃতীয় পক্ষের আর্থিক প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত হয়।

হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়, সব বিনিয়োগ ডিসক্রেশনারি অ্যাকাউন্টে রাখা হয়েছে এবং কম্পিউটারভিত্তিক মডেল পোর্টফোলিওর মাধ্যমে পরিচালিত হয়। প্রেসিডেন্ট ট্রাম্প বা তার পরিবারের কোনো সদস্যেরই বিনিয়োগের ধরন, সময় বা সিদ্ধান্তে প্রভাব রাখার বা নির্দেশ দেওয়ার কোনো ক্ষমতা নেই। সব বিনিয়োগ সিদ্ধান্ত পুরোপুরি স্বাধীন ব্যবস্থাপকরা নেন।

তবে নৈতিকতা বিশেষজ্ঞদের মতে, নেটফ্লিক্স ও ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারিতে ট্রাম্পের আর্থিক স্বার্থ কনফ্লিক্ট অব ইন্টারেস্টের প্রশ্ন তুলতে পারে।

সান্তা ক্লারা বিশ্ববিদ্যালয়ের মার্ককুলা সেন্টার ফর অ্যাপ্লায়েড এথিকসের লিডারশিপ এথিকস বিভাগের সিনিয়র পরিচালক অ্যান স্কিট বলেন, এই দুটি কোম্পানিতে প্রেসিডেন্টের বিনিয়োগ নৈতিক উদ্বেগ তৈরি করছে, কারণ প্রেসিডেন্ট নিজেই বলেছেন তিনি এই একীভূতকরণ সংক্রান্ত সিদ্ধান্তে সরাসরি জড়িত থাকবেন। এতে করে চুক্তির ওপর নিয়ন্ত্রক তদারকিতে তার ভূমিকার কারণে কনফ্লিক্ট অব ইন্টারেস্টের সম্ভাবনা তৈরি হয়। প্রেসিডেন্টের সিদ্ধান্ত হওয়া উচিত কেবল জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে।

ট্রাম্পের মেয়াদ শুরুর সময় ট্রাম্প অর্গানাইজেশন একটি নৈতিকতা পরিকল্পনা ঘোষণা করেছিল, যেখানে বলা হয় প্রেসিডেন্ট তার ব্যবসায়িক সাম্রাজ্যের ব্যবস্থাপনায় কোনোভাবেই জড়িত থাকবেন না।

জর্জ ডব্লিউ বুশের সময়ের সাবেক প্রধান নৈতিকতা আইনজীবী এবং মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের আইন অধ্যাপক রিচার্ড পেইন্টার বলেন, নেটফ্লিক্সসহ অন্যান্য করপোরেট বন্ডে ট্রাম্পের বিনিয়োগ সম্ভাব্য কনফ্লিক্ট অব ইন্টারেস্টের আরেকটি ছোট অংশ, যা প্রেসিডেন্টের ক্রিপ্টোকারেন্সি সংশ্লিষ্ট কার্যক্রম ঘিরে উদ্বেগের পাশাপাশি যুক্ত হয়েছে।

তিনি বলেন, এটি আরেকটি বিনিয়োগ যা তার সরকারি দায়িত্বের সঙ্গে সংঘাত তৈরি করতে পারে, তবে এটি সবচেয়ে গুরুতর বিষয় নয়।

পেইন্টার আরও বলেন, স্বার্থের সংঘাত এড়িয়ে চলার ক্ষেত্রে ট্রাম্পের আচরণ অভূতপূর্ব। আইন অনুযায়ী প্রেসিডেন্টের ক্ষেত্রে কনফ্লিক্ট অব ইন্টারেস্টের আইন প্রযোজ্য না হলেও, অন্য সব প্রেসিডেন্ট স্বেচ্ছায় এমন সংঘাত এড়িয়ে চলেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31