IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> প্রবাস >> লিড নিউজ >> ব্যাপক সমালোচনার পর ব্রিটিশ সেনাদের ‘সাহসী যোদ্ধা’ বললেন ট্রাম্প

ব্যাপক সমালোচনার পর ব্রিটিশ সেনাদের ‘সাহসী যোদ্ধা’ বললেন ট্রাম্প

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ সেনাদের প্রশংসা করে তাদের সাহসী যোদ্ধা হিসেবে অভিহিত করেছেন। এর এক দিন আগে আফগানিস্তানে ন্যাটো সেনাদের ভূমিকা নিয়ে তার করা মন্তব্যকে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার অপমানজনক ও নিন্দনীয় বলে আখ্যা দিয়েছিলেন।

আফগানিস্তানে ইউরোপীয় সেনারা নাকি সামনের সারিতে (ফ্রন্ট লাইন) ছিল না- ট্রাম্পের এমন মন্তব্যের পর ব্রিটেনসহ ইউরোপজুড়ে ব্যাপক ক্ষোভ দেখা দেয়।

আফগানিস্তানে ব্রিটেনের ৪৫৭ জন সেনা নিহত হন, যা ১৯৫০-এর দশকের পর দেশটির সবচেয়ে প্রাণঘাতী বিদেশি যুদ্ধ। যুদ্ধের সবচেয়ে তীব্র কয়েক বছরে ব্রিটেন আফগানিস্তানের সবচেয়ে বড় ও সহিংস প্রদেশ হেলমান্দে মিত্র বাহিনীর নেতৃত্ব দেয় এবং একই সঙ্গে ইরাকে যুক্তরাষ্ট্রের প্রধান যুদ্ধক্ষেত্রের মিত্র হিসেবেও লড়াই করে।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেন, যুক্তরাজ্যের মহান ও অত্যন্ত সাহসী সেনারা সবসময় যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকবে। আফগানিস্তানে ৪৫৭ জন নিহত হয়েছেন, অনেকেই গুরুতর আহত হয়েছেন এবং তারা ছিলেন সেরা যোদ্ধাদের মধ্যে অন্যতম। এই বন্ধন কখনোই ভাঙবে না।

রোববার প্রকাশিত দ্য সান অন সানডে পত্রিকা জানায়, ট্রাম্পের প্রাথমিক মন্তব্য নিয়ে রাজা চার্লসের উদ্বেগ প্রেসিডেন্টকে জানানো হয়েছিল। ট্রাম্প গত বছর ব্রিটেন সফরের সময় রাজা চার্লসের প্রতি তার প্রশংসার কথা জানিয়েছিলেন। তবে বাকিংহাম প্যালেস এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

ট্রাম্পের মন্তব্যে প্রধানমন্ত্রী স্টারমারের কাছ থেকেও বিরলভাবে কঠোর প্রতিক্রিয়া আসে, কারণ তিনি সাধারণত প্রকাশ্যে মার্কিন প্রেসিডেন্টের সমালোচনা এড়িয়ে চলেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানায়, শনিবার এ বিষয়ে প্রধানমন্ত্রী ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন।

বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী আফগানিস্তানে পাশাপাশি লড়াই করা সাহসী ও বীর ব্রিটিশ ও মার্কিন সেনাদের কথা তুলে ধরেছেন, যাদের অনেকেই আর ঘরে ফিরে আসেননি। তাদের আত্মত্যাগ আমাদের কখনোই ভুলে যাওয়া উচিত নয়।

এর আগে বৃহস্পতিবার ফক্স বিজনেস নেটওয়ার্কের ‘মর্নিংস উইথ মারিয়া’ অনুষ্ঠানে ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্রের কখনোই আটলান্টিক জোটের প্রয়োজন হয়নি এবং মিত্ররা আফগানিস্তানে সামনের সারি থেকে একটু দূরে ছিল। এসব মন্তব্যের নিন্দা জানাতে ব্রিটেনসহ বিভিন্ন দেশের সাবেক সেনারা এগিয়ে এসেছেন।

তাদের মধ্যে ছিলেন রাজা চার্লসের ছোট ছেলে প্রিন্স হ্যারি, যিনি আফগানিস্তানে দু’বার দায়িত্ব পালন করেছিলেন।

এক বিবৃতিতে তিনি বলেন, এই আত্মত্যাগের কথা সত্য ও সম্মানের সঙ্গে বলা উচিত।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31