IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়
Home >> প্রবাস >> টপ নিউজ >> কূটনৈতিক আলোচনার মধ্যেই হরমুজ প্রণালীতে সামরিক মহড়া ইরানের

কূটনৈতিক আলোচনার মধ্যেই হরমুজ প্রণালীতে সামরিক মহড়া ইরানের

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা কমাতে দুটি ভিন্ন কৌলশ নিয়ে এগোচ্ছে ইরান। এর মধ্যে একটি কূটনৈতিক আলোচনা, অপরটি যেকোনো আগ্রসনের নজিরবিহীন কঠোর জবাবের জন্য প্রস্তুতি। এরই অংশ হিসেবে সোমবার (১৬ ফেব্রুয়ারি) কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করেছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

ইরান এক দ্বিমুখী কৌশলের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। একদিকে যখন দেশটির শীর্ষ কূটনীতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফার পরমাণু আলোচনায় অংশ নিতে জেনেভায় পৌঁছেছেন, অন্যদিকে ঠিক সেই মুহূর্তেই হরমুজ প্রণালীতে নতুন করে সামরিক মহড়া শুরু করেছে তেহরান।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওয়াশিংটন ওই অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি জোরদার করার পরপরই আইআরজিসি হরমুজ প্রণালীতে নৌ-মহড়া শুরু করে। আইআরজিসির ঊর্ধ্বতন কমান্ডারদের তত্ত্বাবধানে অত্যন্ত নিবিড়ভাবে এই মহড়া পরিচালিত হচ্ছে।

এই যুদ্ধ মহড়ার সময়সীমা সুনির্দিষ্টভাবে জানানো হয়নি। তবে রাষ্ট্রীয় টেলিভিশন বলছে, এর লক্ষ্য হলো প্রণালীতে ‘সম্ভাব্য নিরাপত্তা ও সামরিক হুমকি’ মোকাবিলায় গার্ড বাহিনীকে প্রস্তুত রাখা।

ইরানের কট্টরপন্থী রাজনীতিকরা বারবার এই প্রণালীটি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে আসছেন। এটি এমন একটি কৌশলগত পানিপথ যার মধ্য দিয়ে বিশ্বের মোট উৎপাদিত তেলের প্রায় ২০ শতাংশ পরিবাহিত হয়।

ইরানি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আইআরজিসি প্রধান জেনারেল মোহাম্মদ পাকপুরের তত্ত্বাবধানে পরিচালিত এই মহড়ার মূল উদ্দেশ্য হলো দ্রুত প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা বাড়ানো। আইআরজিসি হলো ইরানের সামরিক বাহিনীর একটি আদর্শিক শাখা।

নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরুর প্রেক্ষাপটেই এই সামরিক মহড়া অনুষ্ঠিত হচ্ছে।

ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার পরোক্ষ আলোচনায় অংশ নিতে জেনেভায় পৌঁছেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। চলতি মাসের শুরুর দিকে প্রথম দফার বৈঠকের পর তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।

জেনেভায় আরাকচি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসির সঙ্গেও সাক্ষাৎ করেন। তেহরান এবং জাতিসংঘের এই পরমাণু পর্যবেক্ষণ সংস্থার মধ্যে দীর্ঘদিনের শীতল সম্পর্কের পর এই বৈঠককে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) আরাকচি লিখেছেন, ‘আমি একটি ন্যায্য ও সমতাপূর্ণ চুক্তিতে পৌঁছানোর জন্য বাস্তবসম্মত ধারণা নিয়ে জেনেভায় এসেছি।’ তিনি আরও বলেন, ‘একটি বিষয় আলোচনার টেবিলে নেই, আর তা হলো হুমকির মুখে নতি স্বীকার করা।’

সূত্র: গালফ নিউজ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31