IMG-LOGO

বুধবার, ৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
টেক মাস্টারমাইন্ড ২০২৬ : গবেষক নাহিদ আলমখামেনির মরদেহ শেষ শ্রদ্ধার জন্য ইরাকে পৌঁছেছেফ্রান্সকে নিয়ে বিতর্কিত পোস্ট, সমালোচনার মুখে অমিতাভ বচ্চনইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলাইউরোপীয় পার্লামেন্টে ফিফার সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবিচট্টগ্রাম বোর্ডের আজকের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা বন্যার কারণে স্থগিতঅবিশ্বাস্য জয় আর্জেন্টিনাররাজশাহীতে বালুর দাম নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের উদ্যোগ, বর্ষায় ৭৫০ সিএফটি ট্রাকপ্রতি মূল্য ৫ হাজার টাকা নির্ধারণপ্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন জুলাই অভ্যুত্থানে শহীদ জাহিদের মারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায়; রায় নিয়েও মাদ্রাসায় ঢুকতে পারছে না অধ্যক্ষপুঠিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ অনুষ্ঠান অনুষ্ঠিতবর্ণাঢ্য আয়োজনে সময়ের কথা ২৪ ডটকমের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবাগমারায় পাওনা টাকা চাওয়ায় সংখ্যালঘু ব্যবসায়ীকে মারধর,লুটপাটগোমস্তাপুরে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য আটক
Home >> প্রবাস >> লিড নিউজ >> খামেনির মরদেহ শেষ শ্রদ্ধার জন্য ইরাকে পৌঁছেছে

খামেনির মরদেহ শেষ শ্রদ্ধার জন্য ইরাকে পৌঁছেছে

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ শেষ শ্রদ্ধা জানানোর জন্য ইরাকে পৌঁছেছে। মঙ্গলবার (৭ জুলাই) রাতে মরদেহবাহী বিমানটি ইরাকের নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়, খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন বহনকারী বিমান নাজাফে পৌঁছানোর পর সেখানে রাষ্ট্রীয় সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি কফিন গ্রহণ করেন।

প্রতিবেদনে আরও বলা হয়, বুধবার নাজাফ ও পবিত্র নগরী কারবালায় খামেনির মরদেহ নিয়ে জানাজা অনুষ্ঠিত হবে। এতে লাখো ইরাকি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। এ উপলক্ষে বুধবার ইরাকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

ইরাকে শিয়া মুসলিম সম্প্রদায়ের মধ্যে আয়াতুল্লাহ আলি খামেনির ব্যাপক প্রভাব ছিল। দেশটির অনেক শিয়া মুসলমান তাকে একজন গুরুত্বপূর্ণ ধর্মীয় নেতা হিসেবে শ্রদ্ধা করতেন বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম।

এর আগে রোববার তেহরানের গ্র্যান্ড স্কয়ারে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। ওই জানাজায় ইরানের শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর সোবহানী ইমামতি করেন। একই সঙ্গে খামেনির পরিবারের কয়েকজন সদস্য ও অন্যান্য নিহত ব্যক্তিদের জানাজাও অনুষ্ঠিত হয়।

বুধবার খামেনির মরদেহ প্রথমে নাজাফে ইমাম আলী (রা.)-এর মাজারে এবং পরে কারবালায় ইমাম হুসাইন (রা.) ও হজরত আব্বাস (রা.)-এর মাজারে নেওয়া হবে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, খামেনির ইচ্ছা অনুযায়ী আগামী ৯ জুলাই ইরানের মাশহাদে ইমাম রেজা (রা.)-এর পবিত্র মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930