IMG-LOGO

শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আগামী বছর তিস্তা মহাপরিকল্পনার আনুষ্ঠানিক কাজ শুরু করা যাবে’‘শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে’রাজধানীতে ১০ টুকরো নারীর মরদেহ উদ্ধারহামের উপসর্গে একদিনে আরও ৭ জনের মৃত্যুসিরাজগঞ্জ জেলায় ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর উদ্বোধনফুলবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসিংড়ায় ছাত্রশিবিরের উদ্যোগে ১১৮ কৃতি শিক্ষার্থীকে এ প্লাস সংবর্ধনাসিরাজগঞ্জ জেলা অটো টেম্পু, অটো রিক্সা, সিএনজি মালিক সমিতির সাধারণ সভামান্দায় জবই বিল ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় সভামান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানবাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতারপ্রধানমন্ত্রীর নির্দেশনায় ও এমপির পরামর্শেডেঙ্গু প্রতিরোধে পুঠিয়ায় মাঠে উপজেলা প্রশাসনসিরাজগঞ্জে খোকশাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম রোকনীর মতবিনিময় ও বৃক্ষরোপণচারঘাটের অধিকাংশ সড়কের বেহাল দশা, জনদুর্ভোগের অন্ত নেই
Home >> প্রবাস >> লিড নিউজ >> ‘শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে’

‘শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে’

ধূমকেতু নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন, ইরান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে। জ্বালানি তেলের দামও শিগগিরই কমবে।

আয়ারল্যান্ডের ডাবলিনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট এ দাবি করেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমার মনে হয় এটি (ইরান যুদ্ধ) খুব শিগগিরই শেষ হতে যাচ্ছে। সম্ভবত মধ্যবর্তী নির্বাচনের ঠিক পরপরই এর সমাপ্তি ঘটবে। নির্বাচনকে জটিল করে তুলতেই তারা (ইরান) যতটা সম্ভব সময় ক্ষেপণ করার চেষ্টা করছে। তবে আমার মনে হয় জনগণ বিষয়টি ভালোভাবেই বুঝতে পেরেছে।’

যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজার অস্থির। দাম বাড়ছে দিন দিন। এ বিষয়ে ট্রাম্প বলেন, ‘যখন যুদ্ধটা শেষ হয়ে যাবে, তখন তেলের দামও দ্রুত নেমে আসবে।’

আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্লেষকদের মত, যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বৃদ্ধি ও মূল্যস্ফীতির বিষয়টি এই নির্বাচনে প্রভাব ফেলবে। ট্রাম্পের দল রিপাবলিকান পার্টিকে এর ফল ভুগবে।

গাজা ইস্যু নিয়েও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা ও পদক্ষেপকে ‘চমৎকার’ বলে আখ্যায়িত করেছেন তিনি।

ইসরায়েলের ‘গণহত্যামূলক যুদ্ধে’ যুক্তরাষ্ট্রের সহায়তা দেওয়ার অভিযোগ নিয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন। তখন নিজের প্রশাসনের ভূমিকার পক্ষে সাফাই দিয়ে ট্রাম্প বলেন, ‘গাজার কথা যখন বলছেন—আমরা তো সেখানকার আগুন নিভিয়ে দিয়েছি এবং সব জিম্মিকে ফিরিয়ে এনেছি। এই মুহূর্তে গাজায় পরিস্থিতি অনেক শান্ত, তেমন কিছুই ঘটছে না।’

গাজায় মার্কিন তৎপরতার আত্মতুষ্টি প্রকাশ করে ট্রাম্প আরও বলেন, ‘গাজার দিকে তাকালে দেখতে পাবেন, সেখানে এখন অনেক ইতিবাচক সম্পর্ক গড়ে উঠছে। পুরো প্রক্রিয়াটি বেশ চমৎকার ছিল। আমার মনে হয়, আমরা সত্যিই দারুণ কাজ করেছি।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031