IMG-LOGO

বুধবার, ২৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে কোল্ড স্টোরেজে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলনজাতীয় হকি তারকা মিন্টু ও রেজার মৃত্যুবার্ষিকীতে বৈকালী সংঘের শোক র‍্যালিউত্তরবঙ্গের কৃষি ও উদ্যোক্তাদের জন্য১৩ হাজার কোটি টাকার অর্থায়নগোমস্তাপুরের রামদাস বিলের সৌন্দর্য বর্ধনে তালগাছ রোপন শুরুদেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশগোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি বারীরগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভাকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, চাচাতো ভাই গ্রেপ্তারচাঁপাইনবাবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেলসহ আটক ১কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু‘বিশ্ব পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অচল’চাকরি যাচ্ছে হারুনসহ ৬৩ পুলিশ কর্মকর্তাডলারের বিপরীতে টাকার মূল্য বাড়লোকুষ্টিয়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধারনা ফেরার দেশে চলে গেলেন সিরাজগঞ্জ জেলা স্কাউট ব্যক্তিত্ব- আব্দুল মজিদ
Home >> টপ নিউজ >> প্রবাস >> ভ্যাকসিন উৎপাদনে পুতিন ও সৌদি বাদশাহ’র আলোচনা

ভ্যাকসিন উৎপাদনে পুতিন ও সৌদি বাদশাহ’র আলোচনা

ধূমকেতু নিউজ ডেস্ক : সৌদি বাদশাহ সালমান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশ করোনাভাইরাস ভ্যাকসিনের যৌথ উৎপাদনের সম্ভাবনা নিয়ে সোমবার আলোচনা করেছেন। ক্রেমলিন একথা জানায়। খবর এএফপি’র।

আগস্ট মাসের গোড়ার দিকে রাশিয়া জানায়, তারা কোভিড-১৯ মোকাবেলায় বিশ্বের প্রথম ভ্যাকসিন উদ্ভাবন করে ফেলেছে এবং তারা দাবি করে বলেছে যে সৌদি আরবসহ ২০টি দেশ একশ’ কোটিরও বেশি ডোজ আগাম অর্ডার দিয়েছে।

ভ্যাকসিনটি তৈরীর জন্য রাশিয়ার সার্বভৌম সম্পদ তহবিল থেকে বিশাল অংকের অর্থ প্রদান করা হয়েছে এবং তারা এ ভ্যাকসিনের ব্যাপারে আগ্রহী দেশগুলোর মধ্যে অন্যতম দেশ হিসেবে সৌদি আরবকে চিহিৃত করেছে।

ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়, সোমবার পুতিন ও সালমান ‘করোনাভাইরাস মহামারির নেতিবাচক প্রভাব কাটিয়ে ওঠার লক্ষ্যে ‘সম্মিলিত প্রচেষ্টা চালানোর বিষয় নিয়ে আলোচনা করেন।’

বিবৃতিতে বলা হয়, আলোচনায় ‘রাশিয়ার তৈরী ভ্যাকসিনের যৌথ উৎপাদনের দৃষ্টিভঙ্গির ব্যাপারে বিশেষ গুরুত্ব দেয়া হয়।’ এতে আরো বলা হয়, বিশ্বের দুই প্রধান অপরিশোধিত তেল উৎপাদনকারী দেশ রাশিয়া ও সৌদি আরব স্থিতিশিল তেলের বাজার নিশ্চিত সমন্নিত প্রচেষ্টা চালানো অব্যাহত রাখবে।

করোনাভাইরাস মহামারির বিপর্যয়ের কারণে ব্যবসায়ীরা দীর্ঘ মেয়াদি চাহিদার দিকে নজর দেয়ায় গত সপ্তাহে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম পড়ে যায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031