IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> প্রবাস >> টপ নিউজ >> জান্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা যথেষ্ট নয়

জান্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা যথেষ্ট নয়

ধূমকেতু নিউজ ডেস্ক : সম্প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মিয়ানমারের জেনারেলদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলেও তা যথেষ্ট নয় মনে করে এতে খুশি হতে পারছেন না ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির সমর্থকরা। মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে আরও কঠোর আন্তর্জাতিক পদক্ষেপ চায় তারা। রয়টার্স।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গতকাল সারা রাত বেশ কয়েকজনকে আটক করেছে। তাদের মধ্যে জান্তা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে প্রথম যে চিকিৎসক কাজে যোগ দেননি, তিনিও ছিলেন। আটকের প্রতিবাদে মিয়ানমারের বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বলেছে, তারা মিয়ানমারের সেনাবাহিনীর দেওয়া তথ্য প্রচার কমিয়ে দেবে। ফেসবুক বলছে, জান্তা সরকার ক্ষমতা দখলের পর থেকে ভুল তথ্য প্রচার করছে।

১ ফেব্রুয়ারি ভোরে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। এই সামরিক অভ্যুত্থান ও ২৬০ জনেরও বেশি অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তিসহ সু চিকে গ্রেফতার করে মিয়ানমারের গণতান্ত্রিক সংস্কারের পথ রুদ্ধ করে দিয়েছে দেশটির সেনাবাহিনী। এসব ঘটনার প্রতিক্রিয়ায় ২০০৭ সালের ‘জাফরান বিপ্লবের’ পর দেশটিতে সবচেয়ে বড় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

মিয়ানমারের সামরিক জান্তার ওপর যুক্তরাষ্ট্রের প্রথম দফা নিষেধাজ্ঞার ঘোষণার পর আজ শুক্রবার সু চির সমর্থকেরা আরও কঠোর ব্যবস্থার দাবি জানান। সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) সমর্থকেরা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। তবে তারা এই নিষেধাজ্ঞাকে যথেষ্ট মনে করছেন না।

এনএলডির সমর্থকেরা বলছেন, গত বছরের নভেম্বরের নির্বাচনে এনএলডির বিপুল জয় স্বীকার করতে বাধ্য করার পাশাপাশি সেনাবাহিনীকে ক্ষমতা থেকে হটাতে আরও কঠোর ব্যবস্থা দরকার। মোয়ে থাল নামের সু চির এক সমর্থক বলেন, মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের কারণে তারা দিন-রাত দুর্ভোগের শিকার হচ্ছেন। তাই মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে তারা আরও বেশি পদক্ষেপ আশা করছেন।

মোয়ে থাল বলেন, তারা যত দ্রুত সম্ভব এই অবস্থার শেষ চান। এ জন্য মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও জেনারেলদের বিরুদ্ধে আরও শাস্তি-ব্যবস্থা দরকার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার মিয়ানমারের সামরিক জান্তার ওপর প্রথম দফার নিষেধাজ্ঞার ঘোষণা দেন।

ইউরোপীয় ইউনিয়নের আইনপ্রণেতারা তাদের নিজ নিজ দেশের পক্ষ থেকে মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। মিয়ানমারের সামরিক সরকারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাজ্য।

এদিকে মিয়ানমার পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আজ বিশেষ বৈঠকে বসছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31