IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> প্রবাস >> লিড নিউজ >> স্কুলশিক্ষার্থীদের বাস খাদে, নিহত ২৭

স্কুলশিক্ষার্থীদের বাস খাদে, নিহত ২৭

ধূমকেতু নিউজ ডেস্ক : ভ্রমণ থেকে ফেরার পথে গিরিখাদে পড়ে ইন্দোনেশিয়ায় স্কুলছাত্রদের একটি বাসের ২৭ যাত্রী নিহত হয়েছেন।

বুধবার রাতে জাভা দ্বীপে এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার এক বিবৃতিতে উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, পশ্চিম জাভা প্রদেশের সুমাদাং শহরের কাছে বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এতে বাসটি গিরিখাদে পড়ে যায়।

বাসটিতে করে স্কুলের শিক্ষার্থী এবং তাদের কয়েকজন অভিভাবক ভ্রমণ থেকে ফিরছিলেন বলে ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে। এ ঘটনায় ৩৯ জন মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্তদের সন্ধানের চেষ্টা করছে।

স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার কর্মকর্তা সুপ্রিয়ানো জানান, ঘটনার পর সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধার ব্যক্তিদের নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে কী কারণে বাসটি গিরিখাদে পড়ে গেছে তা জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31