IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> টপ নিউজ >> প্রবাস >> রাশিয়াকে টার্গেট করে পরমাণু অস্ত্র যুক্তরাজ্যের

রাশিয়াকে টার্গেট করে পরমাণু অস্ত্র যুক্তরাজ্যের

ধূমকেতু নিউজ ডেস্ক : রাশিয়াকে এবার সরাসরি প্রতিপক্ষ ভাবছে যুক্তরাজ্য। আর সে জন্য তাদের টার্গেট করে পরমাণু অস্ত্র বাড়ানোর সিদ্ধান্ত দেশটি। তবে এর তীব্র নিন্দা জানিয়েছে মস্কো।

বুধবার যুক্তরাজ্য বিবৃতি দিয়ে এই সিদ্ধান্ত জানানোর পরে কড়া প্রতিক্রিয়া জানায় রাশিয়া। ক্রেমলিনের বক্তব্য, যুক্তরাজ্য যে কথা জানিয়েছে, তা ভিত্তিহীন। রাশিয়া মনে করে, পরমাণু অস্ত্র বাড়ানো নয়, অস্ত্র কমানোই এখন সকলের লক্ষ্য হওয়া উচিত। সূত্র: রয়টার্স।

স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউট সিপ্রি-র তথ্য অনুসারে রাশিয়ার কাছে বর্তমানে সবচেয়ে বেশি আণবিক বোমা রয়েছে৷ দেশটিতে এ ধরনের বোমার সংখ্যা ৬,৩৭৫টি৷ ১৯৪৯ সালে রাশিয়া প্রথম পারমাণবিক পরীক্ষা করেছিল৷

বুধবার যুক্তরাজ্য জানিয়েছিল, তাদের অস্ত্রভান্ডারে ১৮০টি পরমাণু অস্ত্র আছে। কিন্তু অদূর ভবিষ্যতে তা ২৬০টি করার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। কারণ হিসেবে রাশিয়া এবং চীনকে সামনে নিয়ে এসেছে যুক্তরাজ্য। তাদের বক্তব্য, গত কয়েক বছরে রাশিয়া যুক্তরাজ্যের সব চেয়ে বড় থ্রেট বা হুমকির কারণ হয়ে উঠেছে। ফলে প্রয়োজনে যাতে রাশিয়ার সঙ্গে মোকাবিলা করা যায়, সেই ব্যবস্থাই নেওয়া হচ্ছে। একই সঙ্গে যুক্তরাজ্য জানিয়েছে, যে সমস্ত সাবমেরিন থেকে পরমাণু অস্ত্র ছোড়া হয়, সেগুলিও পুরনো হয়ে গিয়েছে। ২০৩০ সালের মধ্যে সেগুলিও বদলের কথা ভাবা হচ্ছে।

যুক্তরাজ্যের এই বিবৃতি জারির পরেই মুখ খুলেছে ক্রেমলিন। সরকারের মুখপাত্র পেসকভ জানিয়েছেন, যুক্তরাজ্যের এই বক্তব্যের তীব্র নিন্দা করছেন তারা। তিনি বলেন, যুক্তরাজ্যের এই সিদ্ধান্ত বিশ্বের পরমাণু অস্ত্রের ভারসাম্য নষ্ট করবে।

যুক্তরাজ্যের বিবৃতিকে চীনকেও থ্রেট হিসেবে গণ্য করা হয়েছে। তবে রাশিয়াকে যতটা সরাসরি আক্রমণ করা হয়েছে, চীনকে সেভাবে আক্রমণ করা হয়নি। চীন এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেয়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31