IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> প্রবাস >> টপ নিউজ >> বাইডেন প্রশাসনে রূপান্তরিত নারী

বাইডেন প্রশাসনে রূপান্তরিত নারী

ধূমকেতু নিউজ ডেস্ক : আমাদের সমাজে অবহেলা আর অনাদরে বেড়ে ওঠেন তৃতীয় লিঙ্গের মানুষ। একজন মানুষ হিসেবে যতটুকু সম্মান বা মর্যাদা নিয়ে বেঁচে থাকার কথা তার ছিটেফোটাও পান না তারা। কিন্তু এত অবহেলা আর অবজ্ঞার পরও এদের মধ্যে অনেকেই ঘুরে দাঁড়াচ্ছেন, নিজেকে নিজের পরিচয়ে প্রতিষ্ঠিত করছেন।

সম্প্রতি এমনই এক উজ্জ্বল দৃষ্টান্তের প্রমাণ পাওয়া গেল যুক্তরাষ্ট্রে। দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনে এক রূপান্তরিত নারীকে নিয়োগের বিষয়টি চূড়ান্ত হয়েছে।

মার্কিন সিনেটে এমন পদক্ষেপকে ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করা হয়েছে। মার্কিন স্বাস্থ্য মন্ত্রণালয়ে বাইডেনের সহযোগী হিসেবে নিয়োগ পেয়েছেন শিশু বিশেষজ্ঞ রাচেল লেভিন। নিজের শ্রম আর মেধার জোরেই আজ এ অবস্থানে আসতে পেরেছেন এই রূপান্তরিত নারী।

এর আগে পেনসিলভানিয়ার স্বাস্থ্য দফতরে কাজ করেছেন তিনি। এরপর গত জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর দেশটির ফেডারেল সরকারের আওতায় তাকে নিয়োগের ইচ্ছা প্রকাশ করেন বাইডেন। মার্কিন সরকারের শীর্ষ পর্যায়ে এলজিবিটিকিউ সম্প্রদায়ের মধ্যে এটাই প্রথম নিয়োগের ঘটনা।

বাইডেন তার পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের চেয়ে একেবারেই ভিন্ন কিছু করে দেখালেন। যেখানে ট্রাম্প নিজের শাসনামলে ঘৃণা আর বর্ণবাদ ছড়ানোর বাইরে কিছুই করতে পারেননি সেখানে বাইডেন বেশ উদারভাবে বিভিন্ন ধর্ম, বর্ণের মানুষকে তার প্রশাসনে নিয়োগ দিয়েছেন।

রাচেল লেভিনকে নিয়োগ দেয়ার বিষয়ে সিনেটের ভোটাভুটিতে তার পক্ষে ভোট দিয়েছেন ৫২ জন এবং বিপক্ষে ভোট পড়েছে ৪৮টি। পেন স্টেট কলেজ অব মেডিসিনের শিশু ও মনোরোগ বিষয়ের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের একজন সহযোগী হিসেবে করোনা মহামারির বিরুদ্ধে লড়াই করা টিমের অংশ হিসেবে কাজ শুরু করবেন ৬৪ বছর বয়সী লেভিন।

এর আগে গত সপ্তাহে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল জাভিয়ার বেসেরাকে নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ঘোষণা দেয় সিনেট। ওই দফতরে প্রথম কোনো লাতিন নাগরিক হিসেবে এই দায়িত্ব পেলেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31