IMG-LOGO

বৃহস্পতিবার, ২ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
হজের প্রাক-নিবন্ধনে দিতে হবে যেসব তথ্য,ধর্ম মন্ত্রণালয়জরুরি অবতরণের সময় আরব সাগরে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টার, নিখোঁজ এক সেনামহাদেবপুরে জামায়াত কর্মীর বাড়িথেকে ৩শ বস্তা সার উদ্ধারএইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের এমপি ডাঃ আব্দুল বারীর শুভেচ্ছাতানোরে হাসপাতালের জরুরি বিভাগ থেকে মৃত গৃহবধূর সোনার কানের দুল চুরিমোহনপুরে ৪টি কেন্দ্রে এইচএসসি/সমমান পরীক্ষায় অংশগ্রহণ করছে ২৩৭৩ পরীক্ষার্থীপুঠিয়ায় মহাসড়কে ট্রাক থামিয়ে ১৯টি মহিষ ডাকাতিতারাগঞ্জে ক্ষতিগ্রস্ত ও দরিদ্রের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ভর্তি ১৬৩গোদাগাড়ীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি, ১০ হাজার টাকা জরিমানাকুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ডমহাদেবপুরে বিনামূল্যে সার বীজ ও প্রকৃতিকদুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণগোমস্তাপুরে কৃষিতে প্রনোদনা পেল প্রায় ১০ হাজার কৃষকমান্দায় ভার্কের খাল পুনঃখনন প্রকল্পে পুকুর চুরির অভিযোগকুষ্টিয়ায় ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে ডাকাতি
Home >> প্রবাস >> ‘বিশ্বে এমন শক্তি নেই ভারতের টহল বন্ধ করতে পারে’

‘বিশ্বে এমন শক্তি নেই ভারতের টহল বন্ধ করতে পারে’

ধূমকেতু নিউজ ডেস্ক : বিশ্বের কোনো শক্তি ভারতের টহল বন্ধ করতে পারবে না বলে জানিয়েছেন ভারতীয় প্রতিরক্ষমন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, বিশ্বে কোনো শক্তি নেই যে ভারতীয় বাহিনীর টহল বন্ধ করতে পারে, যেখানে ভারত ঐতিহ্যগতভাবে টহল দিয়ে আসছে।

সীমান্তে চীনা সেনা মোতায়ন করার পর ভারত পাল্টা সেনা মোতায়েন নিয়ে বৃহস্পতিবার এ কথা বলেন রাজনাথ।

সম্পূর্ণ পরিস্থিতি উচ্চকক্ষকে জানানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নিয়ন্ত্রণ রেখায় পুরনো পোস্টগুলোতে ভারতীয় সেনার টহলদারির পথে বাধা দিয়েছে চিনা সামরিক বাহিনী। সেটাই সংঘাতের কারণ। তার বিশ্বাস, লাদাখে নিয়ন্ত্রণ রেখা বরাবর টহলদারির পদ্ধতিতে (পেট্রোলিং প্যাটার্ন) কোনো বদল হবে না।

কংগ্রেসের সাবেক প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি জানতে চান, চীনা বাহিনীর নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘনের পর পুরনো পথে ভারতীয় সেনা টহলদারি চালানো সম্ভব কি না। জবাবে রাজনাথ সিং বলেন, পুরনো পথে ভারতীয় সেনার টহল কেউ রুখতে পারবে না। লাদাখের প্রায় ৩৮ হাজার বর্গ কিলোমিটার অঞ্চল অবৈধভাবে দখল করে নিয়েছে চীন (১৯৬২ সালের যুদ্ধের সময়)।

প্রতিরক্ষামন্ত্রী বলেন, চীনা অংশে ভারি অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান নিয়েছে, পাল্টা ব্যবস্থা হিসেবে ভারতও সেনা মোতায়েন করা হয়েছে। হাউজকে নিশ্চিত করছি আমাদের সেনাবাহিনী চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে।

১৫ জুন লাদাখের গালওয়ান উপত্যকায় চীন-ভারতের সেনাবাহিনীর সংঘর্ষ হয়। এতে ২০ ভারতীয় সেনা নিহত হয়। তবে চীনের পক্ষ থেকে হতাহতের বিষয়টি জানানো হয়নি। এর পর থেকে দেশ দুটির মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেতে থাকে।

বেশ কয়েকবার উচ্চ পর্যায়ে সামরিক বৈঠক হলেও বিষয়টি নিষ্পত্তি হয়নি। আলোচনার মধ্যেও চীনা বাহিনী ভারতের অঞ্চল দখল করে অবস্থান নিয়েছে। এমন পরিস্থিতিতে দিল্লির পক্ষ থেকে বেইজিংয়ের কাউন্টারে সেনা মোতায়েন বৃদ্ধি করে। এতে সীমান্ত এলাকায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930