IMG-LOGO

বৃহস্পতিবার, ২ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে জামায়াত কর্মীর বাড়িথেকে ৩শ বস্তা সার উদ্ধারএইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের এমপি ডাঃ আব্দুল বারীর শুভেচ্ছাতানোরে হাসপাতালের জরুরি বিভাগ থেকে মৃত গৃহবধূর সোনার কানের দুল চুরিমোহনপুরে ৪টি কেন্দ্রে এইচএসসি/সমমান পরীক্ষায় অংশগ্রহণ করছে ২৩৭৩ পরীক্ষার্থীপুঠিয়ায় মহাসড়কে ট্রাক থামিয়ে ১৯টি মহিষ ডাকাতিতারাগঞ্জে ক্ষতিগ্রস্ত ও দরিদ্রের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ভর্তি ১৬৩গোদাগাড়ীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি, ১০ হাজার টাকা জরিমানাকুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ডমহাদেবপুরে বিনামূল্যে সার বীজ ও প্রকৃতিকদুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণগোমস্তাপুরে কৃষিতে প্রনোদনা পেল প্রায় ১০ হাজার কৃষকমান্দায় ভার্কের খাল পুনঃখনন প্রকল্পে পুকুর চুরির অভিযোগকুষ্টিয়ায় ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে ডাকাতিগোমস্তাপুরে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে ২৭৩৪ জনকুষ্টিয়ায় গড়াই নদে অজ্ঞাত ব্যক্তির মরদেহ
Home >> প্রবাস >> চীনকে পাল্টা জবাবের হুশিয়ারি তাইওয়ানের

চীনকে পাল্টা জবাবের হুশিয়ারি তাইওয়ানের

ধূমকেতু নিউজ ডেস্ক : আত্মরক্ষার্থে পাল্টা হামলার ঘোষণা দিয়েছে তাইওয়ান। দেশটির সামরিক বাহিনী বলছে, আত্মরাক্ষার্থে ‘হয়রানি ও হুমকির জবাব দেয়ার অধিকার রয়েছে তাইওয়ান সশস্ত্রবাহিনীর। চীন সতর্কতা হিসেবে গত সপ্তাহে তাইওয়ান প্রণালীর স্পর্শকাতর স্থানে কয়েকটি যুদ্ধবিমান পাঠায়। এরই প্রেক্ষিতে বেইজিংকে সতর্কবার্তা দিল তাইপে।

চীন বিচ্ছিন্ন অঞ্চল হিসেবে দাবি করা তাইওয়ানের মধ্যে সামরিক উত্তেজনা বেড়ে গেছে। সম্প্রতি তাইপে মার্কিন শীর্ষ কর্মকর্তার আনোগোনায় সীমান্তে যুদ্ধবিমান ও রণতরী পাঠিয়ে ওয়াশিংটন হুশিয়ারি দেয় চীন।

পাকিস্তানের ডন অনলাইনের খবরে বলা হয়েছে, তাইওয়ান প্রণালীর মাঝ বরাবর কয়েকটি যুদ্ধবিমান উড়ে গেছে।এটিকে হুমকি হিসেবেই দেখছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন।

এদেক গত সপ্তাহে তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করতে তিনদিনের সফর তাইপেতে আসেন মার্কিন অর্থনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি কেইথ ক্রাচ। তখনই তাইওয়ান প্রণালীতে সামরিক মহড়া চালায় চীন।

তাইওয়ানকে পৃথক দেশ হিসেবে মানছে না বেইজিং। সে দেশের সরকারও তাদের কাছে ‘তাইওয়ান কর্তৃপক্ষ’ মাত্র।

চীনের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার ভয়ে বিশ্বের অধিকাংশ দেশই তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখে না। জাতিসংঘের সদস্যভুক্ত ১৯৩টি দেশের মধ্যে তাইওয়ানের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক আছে মাত্র ১৫টি দেশের। চীনের বাধায় তাইওয়ান জাতিসংঘেও নেই।

চীন বরাবরই বলে যাচ্ছে শান্তিপূর্ণভাবে না হলে জোর করে তাইওয়ানকে ‘মূল ভূখণ্ডের নিয়ন্ত্রণে’ আনা হবে। ইদানীং এই হুমকি উচ্চমাত্রায় পৌঁছেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930