IMG-LOGO

বৃহস্পতিবার, ২ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যুযুবদল নেতার বিরুদ্ধে ‘মিথ্যা অপবাদের’প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধনবদলগাছীতে সেলাই মেশিন, খেলার সামগ্রী ও বেঞ্চ বিতরণহজের প্রাক-নিবন্ধনে দিতে হবে যেসব তথ্য,ধর্ম মন্ত্রণালয়জরুরি অবতরণের সময় আরব সাগরে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টার, নিখোঁজ এক সেনামহাদেবপুরে জামায়াত কর্মীর বাড়িথেকে ৩শ বস্তা সার উদ্ধারএইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের এমপি ডাঃ আব্দুল বারীর শুভেচ্ছাতানোরে হাসপাতালের জরুরি বিভাগ থেকে মৃত গৃহবধূর সোনার কানের দুল চুরিমোহনপুরে ৪টি কেন্দ্রে এইচএসসি/সমমান পরীক্ষায় অংশগ্রহণ করছে ২৩৭৩ পরীক্ষার্থীপুঠিয়ায় মহাসড়কে ট্রাক থামিয়ে ১৯টি মহিষ ডাকাতিতারাগঞ্জে ক্ষতিগ্রস্ত ও দরিদ্রের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ভর্তি ১৬৩গোদাগাড়ীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি, ১০ হাজার টাকা জরিমানাকুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ডমহাদেবপুরে বিনামূল্যে সার বীজ ও প্রকৃতিকদুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ
Home >> প্রবাস >> বিরোধপূর্ণ অঞ্চল নিয়ে যুদ্ধে জড়াল আর্মেনিয়া-আজারবাইজান

বিরোধপূর্ণ অঞ্চল নিয়ে যুদ্ধে জড়াল আর্মেনিয়া-আজারবাইজান

ধূমকেতু নিউজউজ ডেস্ক : বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চলকে কেন্দ্র করে আর্মেনিয়া ও আজারবাইজান বাহিনীর মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। এই সংঘাতে কমপক্ষে আজারবাইজানের একটি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করা হয়েছে। খবর বিবিসির।

আর্মেনিয়া বলছে, আজারবাইজান প্রথমে বিমান ও কামান দিয়ে হামলা শুরু করেছে। পরবর্তীতে তারা সামরিকভাবে এর জবাব দেওয়া শুরু করেছে এবং সামরিক বাহিনী ওই অঞ্চলে হামলার জন্য সংঘবদ্ধ হয়েছে।

অপরদিকে আজারবাইজান বলছে, চারদিক থেকে শুরু হওয়া গোলাবর্ষণের জবাব দিয়েছে তারা। দু’পক্ষই জানিয়েছে যে, এই সংঘাতে বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে। বিতর্কিত ওই অঞ্চল নিয়ে দীর্ঘদিন ধরেই প্রতিবেশী এই দুই দেশের মধ্যে বিরোধ চলছে। গত কয়েক মাসে বেশ কয়েকবার তারা সংঘাতে জড়িয়ে পড়েছে।

এদিকে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় দু’দেশকেই তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দু’দেশকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে রাশিয়া। আর্মেনিয়া ও আজারবাইজান উভয় দেশই সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর তারা দু’টি স্বাধীন দেশে পরিণত হয়।

প্রায় চার দশক ধরে নাগোরনো-কারবাখ অঞ্চল নিয়ে প্রতিবেশী দেশ দু’টির মধ্যে বিরোধ চলছে। প্রায়ই এই বিরোধ সংঘাতে রূপ নিচ্ছে। এতে বহু বেসামরিক প্রাণ হারাচ্ছে। নাগোরনো-কারবাখ অঞ্চলকে আন্তর্জাতিকভাবে আজারবাইজানের এলাকা হিসেবে স্বীকৃতি দেওয়া হলেও এটি এখনও আর্মেনিয়ান নৃগোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে।

jagonews24

গত জুলাইয়ে সীমান্তে দু’পক্ষের মধ্যে লড়াইয়ে কমপক্ষে ১৬ জন নিহত হয়। এর পরেই আজারবাইজানের রাজধানী বাকুতে বিশাল জনসমাবেশ হয় যা কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় বলে উল্লেখ করা হয়েছে। সমাবেশে বিতর্কিত ওই অঞ্চলে পূর্ণ সামরিক অভিযান এবং তা দখল করে নেওয়ার দাবি তোলা হয়।

আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টা ১০ মিনিটে রাজধানী স্তেপানাকের্তসহ বেসামরিক এলাকাগুলোতে হামলা শুরু হয়। এক বিবৃতিতে জানানো হয়েছে, তারা এ পর্যন্ত দুটি হেলিকপ্টার, তিনটি ড্রোন ও তিনটি ট্যাঙ্ক ধ্বংস করেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমাদের দায়িত্ব হচ্ছে সমানুপাতিকভাবে সাড়া দেওয়া এবং পুরো পরিস্থিতির দায়-দায়িত্ব আজারবাইজানের সামরিক-রাজনৈতিক নেতৃত্বের ওপর।

কর্মকর্তারা জানিয়েছেন, দু’পক্ষের এই সংঘাতে এখন পর্যন্ত এক নারী এবং এক শিশুর মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। আরও হতাহতের বিষয়টি নিশ্চিত হয়ে পরবর্তীতে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

এর আগে আর্মেনিয়া সরকার মার্শাল ল’ এবং পুরো সেনাবাহিনী মোতায়েনের ঘোষণা দেয়। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান এক বিবৃতিতে বলেন, আমাদের পবিত্র জন্মভূমিকে রক্ষায় প্রস্তুত হতে হবে। অপরদিকে, আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বেশ কয়েকটি গ্রামে তীব্র গোলাবর্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

টিটিএন/পিআর

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930