IMG-LOGO

বৃহস্পতিবার, ২ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাখাইনে দফায় দফায় বোমা বিস্ফোরণমহাদেবপুরে জীবিত স্বামী-স্ত্রীরজানাজার ভিডিও ভাইরালচারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীমহাদেবপুরে আত্রাই নদীতে অভিযানচালিয়ে চায়না দুয়ারী জাল জব্দহাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেইঅর্ধেক অসুখ ভালো হয়ে যায়: এমপি চাঁদপোরশায় কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধনতারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারবাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত,কেন্দ্র পরিদর্শনে ইউএনও২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যুযুবদল নেতার বিরুদ্ধে ‘মিথ্যা অপবাদের’প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধনবদলগাছীতে সেলাই মেশিন, খেলার সামগ্রী ও বেঞ্চ বিতরণহজের প্রাক-নিবন্ধনে দিতে হবে যেসব তথ্য,ধর্ম মন্ত্রণালয়জরুরি অবতরণের সময় আরব সাগরে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টার, নিখোঁজ এক সেনামহাদেবপুরে জামায়াত কর্মীর বাড়িথেকে ৩শ বস্তা সার উদ্ধারএইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের এমপি ডাঃ আব্দুল বারীর শুভেচ্ছা
Home >> প্রবাস >> যুক্তরাষ্ট্র থেকে আসল মোদির নতুন বিমান, ঠেকাবে ক্ষেপণাস্ত্র হামলা

যুক্তরাষ্ট্র থেকে আসল মোদির নতুন বিমান, ঠেকাবে ক্ষেপণাস্ত্র হামলা

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তায় মার্কিন উড়োজাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান বোয়িং তৈরি করেছে বিশেষ বিমান। এতে নিরাপত্তার জন্য থাকছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা।

টেক্সাসের ওর্থ বিমানবন্দর থেকে ১৫ ঘণ্টা পাড়ি দিয়ে বৃহস্পতিবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে অত্যাধুনিক বোয়িং ৭৭৭-৩৩০ ইআর বিমানটি।

ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আগস্টের শেষ দিকে বিমানটি আসার কথা থাকলে কিছু সমস্যার কারণে প্রায় পাঁচ সপ্তাহ পর বিমানটি ভারতে এসে পৌঁছায়। এটি এয়ার ইন্ডিয়া ওয়ানে যুক্ত হচ্ছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি।

খবরে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও উপ-রাষ্ট্রপতির ব্যবহারের জন্য দুটি অত্যাধুনিক বিমান ব্যবহার করার পরিকল্পনা করেছে কেন্দ্র। বিশেষ বিমানের ক্ষেপণাস্ত্র প্রতিরোধের নিজস্ব ‘মিসাইল ডিফেন্স সিস্টেম’ আছে। যা ‘লার্জ এয়ারক্রাফ্ট ইনফ্রারেড কাউন্টারমেজার্স’ (এলএআইআরসিএম) নামেও পরিচিত। বিমানে রয়েছে সেল্ফ প্রোটেকশন স্যুট (এসপিএস)। নিরাপত্তা ব্যবস্থার বিচারে মার্কিন প্রেসিডেন্টের বিমানের সমপর্যায়ের মোদির এ বিমান।

একইসঙ্গে বিমানে বড়সড় অফিস থাকছে। বৈঠকের জন্য ঘর, বিভিন্ন কমিউনিকেশন সিস্টেমের পাশাপাশি স্বাস্থ্যজনিত জরুরি অবস্থা সামলানোর জন্য আছে একটি আলাদা অংশ।

বিমানটি কোথাও না দাঁড়িয়েই ভারত থেকে সরাসরি যুক্তরাষ্ট্রে যেতে পারবে। বিশেষভাবে তৈরি দুটি বিমানের গায়ে ‘ভারত’ এবং ‘ইন্ডিয়া’ লেখা থাকবে। একইসঙ্গে থাকবে অশোক স্তম্ভও।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930