IMG-LOGO

সোমবার, ২১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়া পাখি অবমুক্ত করেছে সদর উপজেলা প্রশাসনমহাদেবপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ অর্থায়ন কর্মসূচি প্রচার কার্যক্রম বিষয়ক আলোচনা সভাকৃষকের নিরাপত্তায় উথরাইল বিলে নির্মিত হলো সেডসিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পর্যায়ে ডেঙ্গু সহ মশাবাহিত প্রতিরোধে সমন্বয় কমিটি’র সভাকুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভারাণীনগর যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানকারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতিররাণীনগরের মোজাফ্ফরকে “ভুয়া কাজী“ আখ্যায়িত করে সংবাদ সম্মেলনমহাদেবপুরে কাজী হামিদুল হকের পৈত্রিকসম্পত্তি দখল চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলনসিরাজগঞ্জে জেলা মৎস্য কর্মকর্তার মাসিক সমন্বয় সভাগাজী নজরুল ৪, স্ত্রী মাকছুদা ১ দিনের রিমান্ড মঞ্জুরপোরশায় ভ্রাম্যমান আদালতে মাদকসেবীর কারাদন্ডসিরাজগঞ্জে জেন্ডার ইন হিউম্যানিটারিয়ান অ্যাকশন (জিহা) স্থানীয় চ্যাপ্টার ত্রৈমাসিক সভাবাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি বারী
Home >> টপ নিউজ >> প্রবাস >> তৃণমূলকেও আটকাল যোগীর পুলিশ

তৃণমূলকেও আটকাল যোগীর পুলিশ

ধূমকেতু নিউজ ডেস্ক : যোগী আদিত্যনাথের পুলিশ রাহুল গাঁধী-প্রিয়ঙ্কা ভদ্রকে বৃহস্পতিবার হাথরসে যেতে দেয়নি। মাঝরাস্তায় গলাধাক্কা, গ্রেফতারির পর গ্রেটার নয়ডা থেকেই ফিরিয়ে দিয়েছে দিল্লিতে। এ বার তৃণমূল কংগ্রেসকেও আটকে দিল যোগীর পুলিশ। হাথরসে ঢোকার মুখেই দলের প্রতিনিধিদের আটকে দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। অন্য দিকে হাথরসের প্রতিবাদ-আন্দোলনকে রাজধানীর রাজপথে নিয়ে আসছে কংগ্রেস।

শুক্রবার দিল্লিতে বিক্ষোভ-মিছিলের ডাক দিয়েছে তারা। তাদের পাশাপাশি আপ এবং অন্য কয়েকটি গণ সংগঠনও পথে নামছে। কিন্তু তার আগে কার্যত যোগী সরকারের কায়দাতেই ইন্ডিয়া গেট এলাকায় ১৪৪ ধারা জারি করে রেখেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পুলিশ। ফলে এদিনও উত্তপ্ত হতে পারে রাজধানীর রাজনীতি।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এ দিন হাথরসে নির্যাতিতার গ্রামে যাওয়ার চেষ্টা করে তৃণমূল সাংসদদের একটি প্রতিনিধি দল। নেতৃত্বে ছিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। শুক্রবার দলের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, ‘তৃণমূলের প্রতিনিধিরা প্রায় ২০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন দিল্লি থেকে। পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দিতে হাথরসের গ্রামে যাচ্ছিলেন। ছিলেন ডেরেক ও’ব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার, প্রতিমা মণ্ডল ও মমতা ঠাকুর (প্রাক্তন সাংসদ)।’ কিন্তু তাঁদের গ্রামে ঢোকার ১ কিলোমিটার আগেই তাঁদের আটকে দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার উত্তরপ্রদেশের হাথরসের নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার উদ্দেশে রওনা দিয়েছিলেন রাহুল-প্রিয়ঙ্কা, রণদীপ সুরজেওয়ালা, কে সি বেণুগোপাল, অধীর চৌধুরীরা। কিন্তু গ্রেটার নয়ডার কাছে যমুনা এক্সপ্রেসওয়ের উপরেই তাঁদের আটকে দেওয়া হয়। গ্রেফতার করা হয় তাঁদের। পরে বিকেলের দিকে পুলিশ আবার দিল্লিতে ফেরত পাঠিয়ে দেয় তাঁদের। তার পরেই শুক্রবারের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে কংগ্রেস।

এদিনের মিছিলে প্রিয়ঙ্কা গাঁধী হাঁটতে পারেন বলেও খবর পাওয়া যাচ্ছে। তবে শেষপর্যন্ত প্রিয়ঙ্কার কর্মসূচির বদলও হতে পারে। এ ছাড়া দিল্লির শাসক দল আম আদমি পার্টি (আপ)-র পক্ষ থেকেও প্রতিবাদ-বিক্ষোভের ঘোষণা করা হয়েছে। পথে নামতে পারে কয়েকটি সমাজসেবী, নারীবাদী এবং মানবাধিকার সংগঠনও। কিন্তু এ সব প্রতিবাদ-বিক্ষোভ যাতে সংসদ ভবন এবং রাষ্ট্রপতি ভবনের কাছাকাছি ইন্ডিয়া গেট চত্বরে হতে না পারে, তার জন্য ইতিমধ্যেই ১৪৪ ধারা জারি করা হয়েছে। ফলে পাঁচ জনের বেশি মানুষ ইন্ডিয়া গেট চত্বরে এক সঙ্গে জড়ো হতে পারবেন না। তবে সর্বাধিক ১০০ জন জমায়েত করতে পারবেন যন্তরমন্তরে। সে ক্ষেত্রেও পুলিশ-প্রশাসনের আগাম অনুমতি নিতে হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় টুইট করে সে কথা জানিয়ে দিয়েছেন নয়াদিল্লির ডেপুটি কমিশনার এইশ সিঙ্ঘল। পুলিশের ১৪৪ ধারা জারির ঘোষণায় প্রশ্ন উঠেছে, প্রতিবাদ-বিক্ষোভকে দমাতেই কি এই বন্দোবস্ত।

বস্তুত, ঘটনার কেন্দ্রস্থল হাথরস এখনও অবরুদ্ধ। শুক্রবারও গ্রামে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে খবর মিলেছে। ঢুকতে পারছেন না সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও। পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে হাথরস ‘সিল’ করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাহুলদের হেনস্থা, হাথরসে যেতে না দেওয়া থেকে শুরু করে গোটা হাথরস অবরুদ্ধ করে রাখা নিয়ে প্রশ্ন উঠেছে যোগীরাজ্যের পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে। নির্যাতিতার পরিবারের তরফে পুলিশি গাফিলতির অভিযোগও উঠেছে। বৃহস্পতিবার রাতেই বিষয়টিতে স্বতঃপ্রণোদিত হয়ে বিষয়টিতে হস্তক্ষেপ করেছে ইলাহাবাদ হাইকোর্ট। আগামী ১৪ সেপ্টেম্বর উত্তরপ্রদেশের পুলিশ-প্রশাসনের পদস্থ কর্তাদের আদালতে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের সেই পদক্ষেপকে স্বাগত জানিয়ে প্রিয়ঙ্কা টুইটারে লিখেছেন, খানিকটা আশার আলো দেখতে পাচ্ছেন তিনি। শুক্রবার গাঁধীজয়ন্তী। সেই উপলক্ষে মহাত্মা গাঁধীর বক্তব্য উদ্ধৃত করে টুইটারে হাথরসের ঘটনার দিকে ইঙ্গিত করেছেন রাহুল গাঁধী। লিখেছেন, ‘বিশ্বের কাউকে আমি ভয় করব না। কোনও অবিচারের কাছে মাথা নত করব না। সত্যের ক্ষমতা দিয়ে মিথ্যাকে পরাজিত করব এবং অসত্যের বিরুদ্ধে যুদ্ধে সমস্ত প্রতিবন্ধকতার মোকাবিলা করব’।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031