IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভা
Home >> টপ নিউজ >> প্রবাস >> ভারতের রাজস্থানে বজ্রপাতে ২০ জনের মৃত্যু

ভারতের রাজস্থানে বজ্রপাতে ২০ জনের মৃত্যু

বজ্রপাত

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের রাজস্থানের রাজধানী জয়পুর এবং রাজ্যের আরও বেশ কয়েকটি স্থানে বজ্রপাতের ঘটনায় ২০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। জয়পুরের কাছাকাছি অবস্থিত দ্বাদশ শতাব্দীর আমির প্রাসাদের কাছে বজ্রপাতের ঘটনায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই প্রাসাদের কাছে বৃষ্টির সময় একটি ওয়াচ টাওয়ারে উঠে বেশ কয়েকজন সেলফি তুলছিলেন। সে সময় হঠাৎ করেই বজ্রপাত আঘাত হানে। এতে হতাহতের ঘটনা ঘটে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াচ টাওয়ারের ওপর ডজনখানেক মানুষ সেলফি তোলায় ব্যস্ত ছিলেন। তখনই বজ্রপাতের ঘটনা ঘটে। তবে বজ্রপাতের সময় আতঙ্কে ওয়াচ টাওয়ার থেকে লাফিয়ে পড়ার কারণে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

ঘটনাস্থলে ২৭ জন ছিলেন। এদিকে নিহতদের পরিবার প্রতি ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট।

এদিকে আমির প্রাসাদ ছাড়াও রোববার রাজস্থানের আরও কয়েকটি স্থানে বজ্রপাতের ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বারান এবং জালাওয়ারে একজন করে, কোটায় চারজন এবং ধলপুর জেলায় তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে সাতজনই শিশু।

বজ্রপাতের ঘটনায় মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইট বার্তায় মোদি বলেন, রাজস্থানের বিভিন্ন স্থানে বজ্রপাতের ঘটনায় বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। তাদের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।

রোববার রাজস্থানের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হয়েছে। ভারতের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সোমবার সকালে দেশের উত্তরাঞ্চলে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31