IMG-LOGO

বৃহস্পতিবার, ২ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাখাইনে দফায় দফায় বোমা বিস্ফোরণমহাদেবপুরে জীবিত স্বামী-স্ত্রীরজানাজার ভিডিও ভাইরালচারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীমহাদেবপুরে আত্রাই নদীতে অভিযানচালিয়ে চায়না দুয়ারী জাল জব্দহাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেইঅর্ধেক অসুখ ভালো হয়ে যায়: এমপি চাঁদপোরশায় কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধনতারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারবাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত,কেন্দ্র পরিদর্শনে ইউএনও২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যুযুবদল নেতার বিরুদ্ধে ‘মিথ্যা অপবাদের’প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধনবদলগাছীতে সেলাই মেশিন, খেলার সামগ্রী ও বেঞ্চ বিতরণহজের প্রাক-নিবন্ধনে দিতে হবে যেসব তথ্য,ধর্ম মন্ত্রণালয়জরুরি অবতরণের সময় আরব সাগরে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টার, নিখোঁজ এক সেনামহাদেবপুরে জামায়াত কর্মীর বাড়িথেকে ৩শ বস্তা সার উদ্ধারএইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের এমপি ডাঃ আব্দুল বারীর শুভেচ্ছা
Home >> প্রবাস >> খুলছে মক্কা-মদিনা, প্রথম ধাপে ১ লাখ ৮ হাজার জনের ওমরাহ’র অনুমতি

খুলছে মক্কা-মদিনা, প্রথম ধাপে ১ লাখ ৮ হাজার জনের ওমরাহ’র অনুমতি

ধূমকেতু নিউজ ডেস্ক :মহামারির কোভিড-১৯ এর কারণে দীর্ঘদিন বন্ধ থাকার অবশেষে রোববার (৪ অক্টোবর) থেকে ওমরাহ হজের জন্য খুলে দেওয়া হচ্ছে মক্কা ও মদিনা। সৌদি সরকার সীমিত পরিসরে ওমরাহ পালনের আবেদন করার জন্য যে অ্যাপ চালু করেছে তাতে আবেদন করে ৫ দিনে ১ লাখ ৮ হাজার ৪১ জন চূড়ান্ত অনুমতি পেয়েছেন।

শুক্রবার সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানায়। আরব নিউজের প্রতিবেদন অনুযায় মন্ত্রণালয় জানিয়েছে, অনুমতি পাওয়া ব্যক্তিদের মধ্যে ৪২ হাজার ৮৭৩ জন সৌদি আরবের এবং বাকি ৬৫ হাজার ১২৮ জন সৌদি আরবে অবস্থান করা বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক।

সৌদি সরকার সম্প্রতি সীমিত পরিসরে ওমরাজ হজ শুরুর সিদ্ধান্তের কথা জানায়। এরপর গত ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হয় মোবাইল অ্যাপ্লিকেশন ‘আই-টামারনা’র মাধ্যমে ওমরাহ হজ পালনের নিবন্ধন কার্যক্রম। নিবন্ধন শুরুর প্রথম কয়েক ঘণ্টার মধ্যে প্রথম দশ দিনের ওমরাহ পালনের নির্ধারিত কোটা পূর্ণ হয়ে যায়।

প্রথম এক ঘণ্টায় ওমরাহ পালনের জন্য ১৬ হাজার আবেদন জমা পড়ে, সপ্তাহের শেষে যা ৩ লাখ ৯ হাজার ৬৮৬ জনে পৌঁছায়। এর মধ্যে অনুমতি দেওয়া হলো ১ লাখ ৮ হাজার ৪১ জনকে। ওমরাহ হজ পালনের জন্য আবেদনকারীদের মধ্যে ৩৫ শতাংশেরই বয়স ৬০ বছরের বেশি।

এ ছাড়া ৩১ থেকে ৪০ বছর বয়সী রয়েছেন ২৬ শতাংশ, ২০ থেকে ৩০ বছর বয়সী ১৭ শতাংশ এবং ৪১ থেকে ৫০ বছর বয়সী ১৪ শতাংশ। সব চেয়ে কম আবেদন করেছেন ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ৮ শতাংশ।

পূর্ব ঘোষিত সিদ্ধান্ত ও নিয়ম অনুযায়ী রোববার থেকে ওমরাহ শুরু হবে। প্রথম ধাপে সৌদি আরবে অবস্থানকারী স্থানীয় ও প্রবাসীরা নির্ধারিত নিয়ম ও শর্ত পালন সাপেক্ষে ওমরাহ পালনের সুযোগ পাবেন। প্রথম ধাপে প্রতিদিন ওমরাহ পালনের সুযোগ পাবেন ৬ হাজার মানুষ।

২৪ ঘণ্টায় ১২টি গ্রুপে বিভক্ত হয়ে ওমরাহ ও জেয়ারত সম্পন্ন করতে হবে। প্রতি গ্রুপে ৫০০ ব্যক্তি অংশগ্রহণ করতে পারবেন বলে সিদ্ধান্তের কথা জানায় দেশটির কর্তৃপক্ষ। ওমরাহ চলাকালে মক্কার মসজিদে হারাম তথা কাবা শরিফের পুরো আঙ্গিনা প্রতিদিন ১০ বার জীবাণুনাশক কার্যক্রম চালাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930