IMG-LOGO

মঙ্গলবার, ২২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে গণছিনতাইয়ের ঘটনায় ২জন গ্রেফতার, হাসুয়া, মোবাইল-টাকা উদ্ধারদলের নাম ভাঙিয়ে ব্যবসা-চাঁদাবাজি- দখলদারিত্ব করলে দলে গ্রহণযোগ্যতা হারাবে: এমপি চাঁদচাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ১১ ককটেল উদ্ধার, উদ্ধারের সময় একটি ককটেল বিস্ফোরণচারঘাটে বিপুল পরিমান ফেন্সিডিল ও ট্রাকসহ গ্রেফতার ২বাগমারার সোনাডাঙ্গা ইউনিয়নে এমপি ডাঃ আব্দুল বারীর গণসংযোগ ও পথসভাচাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়া পাখি অবমুক্ত করেছে সদর উপজেলা প্রশাসনমহাদেবপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ অর্থায়ন কর্মসূচি প্রচার কার্যক্রম বিষয়ক আলোচনা সভাকৃষকের নিরাপত্তায় উথরাইল বিলে নির্মিত হলো সেডসিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পর্যায়ে ডেঙ্গু সহ মশাবাহিত প্রতিরোধে সমন্বয় কমিটি’র সভাকুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভারাণীনগর যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানকারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতিররাণীনগরের মোজাফ্ফরকে “ভুয়া কাজী“ আখ্যায়িত করে সংবাদ সম্মেলনমহাদেবপুরে কাজী হামিদুল হকের পৈত্রিকসম্পত্তি দখল চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
Home >> প্রবাস >> কর্তাদের একে একে করোনা শনাক্তের খবর, মার্কিন প্রশাসনে বড় ধাক্কা

কর্তাদের একে একে করোনা শনাক্তের খবর, মার্কিন প্রশাসনে বড় ধাক্কা

ধূমকেতু নিউজ ডেস্ক : সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়ে দুদিন ধরে হাসপাতালে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু ট্রাম্প নন তার আশপাশের অনেকেও ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। সিএনএন জানাচ্ছে, হোয়াইট হাউসে ট্রাম্পের প্রায় ডজনখানেক ঘনিষ্ঠ মিত্র করোনায় আক্রান্ত হওয়ায় তার প্রশাসন বেশ খানিকটা বেকায়দায় পড়ে গেছে।

হোয়াইট হাউসের উপদেষ্টা ও ট্রাম্পের ঘনিষ্ঠ কর্মকর্তা হিসেবে পরিচিত হোপ হিকস করোনায় সংক্রমিত হওয়ার একদিন পর গত ১ অক্টোবর ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে ট্রাম্পের আশপাশের মানুষজনের মধ্যে করোনা শনাক্তের পর সংখ্যাটি ক্রমশ বাড়ছে।

ট্রাম্প ও মেলানিয়ার করোনা শনাক্ত হওয়ার পর হোয়াইট হাউসের সাবেক উপদেষ্টা কেলিয়ান কনওয়ে ও ট্রাম্পের প্রচার শিবিরের ম্যানেজার বিল স্টেপিয়েনও করোনায় সংক্রমিত হয়েছেন। আক্রান্ত হয়েছেন হোয়াইট হাউসে ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা নিকোলাস লুনা। তিনি দিনরাত ট্রাম্পের পাশাপাশি থেকে কাজ করেন।

শুক্রবার ট্রাম্প করোনায় আক্রান্ত হওয়ার দিনই ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সিনেট জুডিশিয়ারি কমিটির সদস্য উত্তাহ’র সিনেটর মাইক লি এবং নর্থ ক্যারোলিনার সিনেটর থমস লি আক্রান্ত হন। পরদিন শনিবার উইনকিনসনের সিনেটর রন জনসনও কোভিড-১৯ আক্রান্ত হন বলে নিশ্চিত করেন তার মুখপাত্র।

আক্রান্ত হয়েছেন ট্রাম্পের দল রিপাবলিকানের ন্যাশনাল কমিটির চেয়ারউইমেন রোনা ম্যাক ড্যানিয়েলও। শুক্রবার ট্রাম্প ও মেলানিয়ার দেহে সংক্রমণ শনাক্তের দিনই তার দেহেও ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়। ড্যানিয়েলের মুখপাত্র জানান, পরিবারের এক সদস্য করোনায় আক্রান্ত হওয়ার পর তিনিও আক্রান্ত হলেন।

গত সপ্তাহে ট্রাম্প ও জো বাইডেনের মধ্যে যে বিতর্ক হয় তার প্রস্তুতি নিতে ট্রাম্পকে সাহায্য করেছিলেন তার প্রচারণা শিবিরের উপদেষ্টা এবং রিপাবলিকানদলীয় নিউ জার্সি অঙ্গরাজ্যের সাবেক গভর্নর ক্রিস ক্রিস্টি। শুক্রবার ট্রাম্পের করোনা শনাক্তের পর নমুনা পরীক্ষায় তার দেহেও ভাইরাসটি উপস্থিতি ধরা পড়ে।

গত ২৬ সেপ্টেম্বর হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে উপস্থিত ইউনিভার্সিটি অব নটর ডেমের প্রেসিডেন্ট জন জেনকিন্সও আক্রান্ত হয়েছেন। সেই অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের অধিকাংশই মাস্ক ব্যবহার করেননি, এমনকি সামাজিক দূরত্বও মানা হয়নি সেখানে। আক্রান্ত অনেককে সেখানে কোলাকুলি করতেও দেখা গেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031