IMG-LOGO

বুধবার, ২৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে কোল্ড স্টোরেজে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলনজাতীয় হকি তারকা মিন্টু ও রেজার মৃত্যুবার্ষিকীতে বৈকালী সংঘের শোক র‍্যালিউত্তরবঙ্গের কৃষি ও উদ্যোক্তাদের জন্য১৩ হাজার কোটি টাকার অর্থায়নগোমস্তাপুরের রামদাস বিলের সৌন্দর্য বর্ধনে তালগাছ রোপন শুরুদেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশগোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি বারীরগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভাকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, চাচাতো ভাই গ্রেপ্তারচাঁপাইনবাবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেলসহ আটক ১কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু‘বিশ্ব পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অচল’চাকরি যাচ্ছে হারুনসহ ৬৩ পুলিশ কর্মকর্তাডলারের বিপরীতে টাকার মূল্য বাড়লোকুষ্টিয়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধারনা ফেরার দেশে চলে গেলেন সিরাজগঞ্জ জেলা স্কাউট ব্যক্তিত্ব- আব্দুল মজিদ
Home >> প্রবাস >> ট্রাম্পের রক্তে অক্সিজেনের মাত্রা দ্রুত কমে গিয়েছিল: হোয়াইট হাউস

ট্রাম্পের রক্তে অক্সিজেনের মাত্রা দ্রুত কমে গিয়েছিল: হোয়াইট হাউস

ধূমকেতু নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ডট্রাম্পের রক্তে অক্সিজেনের মাত্রা দ্রুত কমে গিয়েছিল বলে জানিয়েছেনহোয়াইট হাউসের চিফ অব স্টাফ মার্ক মিডোস। তিনি বলেন, শুক্রবার মার্কিন প্রেসিডেন্টের শারীরিক অবস্থা সম্পর্কে সরকারিভাবে যে তথ্য প্রকাশ করা হয়েছিল, আসলে বাস্তব পরিস্থিতি তারচেয়েও গুরুতর ছিল। ওইদিন ট্রাম্পের জ্বর ছাড়াও রক্তে অক্সিজেনের মাত্রা দ্রুত কমে গিয়েছিল। যে কারণে চিকিৎসকদের পরামর্শে ট্রাম্পকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে যাওয়ার পর ট্রাম্পের অবস্থার উন্নতি হয়েছে এবং আগের দিনের তুলনায় শনিবার প্রেসিডেন্টের অবস্থার বেশ খানিকটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন মিডোস।

ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে মিডোস এসব কথা জানান। স্থানীয় সময় শনিবার রাতে মিডোসের এই সাক্ষাৎকার প্রচার করা হয়।

রক্তে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক হচ্ছে জানিয়ে তিনি বলেন, শনিবার সকালেও আমরা এটি নিয়ে খুবই উদ্বিগ্ন ছিলাম। তার জ্বর ছিল এবং অক্সিজেনের মাত্রা দ্রুত হ্রাস পাচ্ছিল। তারপরও প্রেসিডেন্ট স্বাভাবিকভাবেই উঠে দাঁড়াচ্ছিলেন এবং চলাফেরা করছিলেন।

তার এই মন্তব্য করোনা আক্রান্ত ৭৪ বছর বয়সী প্রেসিডেন্ট ট্রাম্পের শারীরিক অবস্থা সম্পর্কে হোয়াইট হাউসের দেয়া তথ্যের সঙ্গে সাংঘর্ষিক।

এর আগে, শুক্রবার হোয়াইট হাউসের কর্মকর্তাদের পাশাপাশি মিডোস জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরীরে করোনা মৃদু উপসর্গ দেখা দিয়েছে। তা সত্ত্বেও তিনি হোয়াইট হাউসের কাজ স্বাভাবিকভাবে করেছেন।

পরে ওয়াল্টার রিড এবং জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা প্রেসিডেন্টকে দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ দেন।

মিডোস বলেন, চিকিৎসক-সহ আমাদের অনেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগে থাকলেও শনিবার সকাল থেকে তার অবিশ্বাস্য উন্নতি ঘটছে।

এদিকে হোয়াইট হাউসের জাতীয় সুরক্ষা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন জানিয়েছেন, ট্রাম্প খুব ভালো অনুভব করছেন এবং হোয়াইট হাউসে আবার কাজ করতে চান; তবে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন।

বৃহস্পতিবার মধ্যরাতের পর এক টুইটে ট্রাম্প নিজেই তার এবং ফার্স্ট লেডি মেলানিয়ার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর দিয়েছিলেন।

রয়টার্স ও আলজাজিরা

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031