IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলিমীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজসিংড়া, নন্দীগ্রাম ও তাড়াশের ‘জুয়ার সম্রাট’ঠান্ডু মিয়া কারাগারেরাজশাহী ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভাগাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৬নুসরাত তাবাসসুম এমপির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়েরজনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার; রাষ্ট্রপতিগোপালগঞ্জ-১ আসনের এমপির গাড়িসহ একসঙ্গে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিকনুসরাত তাবাসসুম এমপির বাড়ি পরিদর্শনে কুষ্টিয়া যাচ্ছে বিরোধী দলের সংসদীয় দলকুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনার
Home >> টপ নিউজ >> প্রবাস >> ‘পুলওয়ামা হামলার পরিকল্পনাকারী’ আলভি বন্দুকযুদ্ধে নিহত

‘পুলওয়ামা হামলার পরিকল্পনাকারী’ আলভি বন্দুকযুদ্ধে নিহত

ধূমকেতু নিউজ ডেস্ক : ২০১৯ সালে ভারতশাসিত জম্মু-কাশ্মিরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলার পরিকল্পনায় জড়িত জঙ্গি সংগঠন জয়স-ই মুহাম্মদের এক সদস্য বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন বলে দাবি করেছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি। শনিবার জম্মু-কাশ্মিরে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলাকালে তিনি নিহত হন।

পুলিশের উদ্ধৃত্তি দিয়ে ভারতের সংবাদমাধ্যমটির দাবি, মোহাম্মদ ইসলাম আলভি ওরফে ল্যাম্বু ওরফে আদনান নামের ওই ব্যক্তি জয়েস প্রধান মাসুদ আজহারের আত্মীয়।

এনডিটিভি জানায়, বন্দুকযুদ্ধে অন্তত দুজন নিহত হয়েছেন। এরমধ্যে নিহত আলভি একজন পাকিস্তানি। ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ-এর তালিকায় তার নাম রয়েছে। নিহত আরেকজনের পরিচয় এখনও জানা যায়নি।

পুলওয়ামার দাচিগাম বনাঞ্চলে শনিবার ভোরের দিকে এ বন্দুকযুদ্ধ হয়। ভারতশাসিত কাশ্মিরের পুলিশ জোন বলছে, ওই এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতি রয়েছে – এমন খবর থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে অনুসন্ধান অভিযান পরিচালনা করেন।

পুলিশ বলছে, সন্ত্রাসীরা গুলি ছুঁড়লে এ অনুসন্ধান অভিযান বন্দুকযুদ্ধে রূপ নেয়। এর জেরে আলভি এবং আরও একজন নিহত হন।

কাশ্মির পুলিশের আইজিপি (ইন্সপেক্টর জেনারেল) বিজয় কুমার বলেন, ‘লেথপুরা পুলওয়ামা হামলার ষঢ়যন্ত্র ও পরিকল্পনার সঙ্গে তিনি (মোহাম্মদ ইসলাম আলভি) জড়িত। জাতীয় তদন্ত সংস্থার তালিকায় তার নাম রয়েছে।’

প্রসঙ্গত, ২০১৯ সালে ভারতশাসিত জম্মু-কাশ্মিরের পুলওয়ামায় ওই হামলা হয়। ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) একটি বহরে আত্মঘাতি ওই হামলায় ৪০ জনের বেশি ভারতীয় সেনা নিহত হন। ভারত বরাবরই ওই হামলার জন্য পাকিস্তানভিত্তিক জয়স-ই মুহাম্মদকে দায়ী করে আসছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31