IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলিমীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজসিংড়া, নন্দীগ্রাম ও তাড়াশের ‘জুয়ার সম্রাট’ঠান্ডু মিয়া কারাগারেরাজশাহী ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভাগাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৬নুসরাত তাবাসসুম এমপির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়েরজনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার; রাষ্ট্রপতিগোপালগঞ্জ-১ আসনের এমপির গাড়িসহ একসঙ্গে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিকনুসরাত তাবাসসুম এমপির বাড়ি পরিদর্শনে কুষ্টিয়া যাচ্ছে বিরোধী দলের সংসদীয় দলকুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনার
Home >> প্রবাস >> টপ নিউজ >> জাহাজে হামলার প্রমাণ দিল ইসরাইল

জাহাজে হামলার প্রমাণ দিল ইসরাইল

ধূমকেতু নিউজ ডেস্ক : আরব সাগরে বৃহস্পতিবার রাতে ইসরাইলি তেলবাহী জাহাজে ভয়াবহ হামলায় ইরান জড়িত বলে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রকে গোয়েন্দা তথ্য ও প্রমাণ দিয়েছে তেলআবিব।

এমভি মেরসেল স্ট্রিট নামের ওই ইসরাইলি জাহাজটি জাপানি তেল কোম্পানি লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান জোডিয়াক মেরিটাইমের মাধ্যমে পরিচালনা করছে। খবর স্পুটনিকের।

শনিবার ইসরাইল যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রকে এসব গোয়েন্দা প্রতিবাদ জমা দিয়েছে বলে দেশটির গণমাধ্যমে খবর বেরিয়েছে।

জাহাজটির মালিক ইসরাইলি প্রতিষ্ঠান ইয়াল অফের। হামলায় জাহাজের দুই নাবিক নিহত হন।নিহত দুই নাবিকের একজন ব্রিটিশ এবং আরেকজন রোমানিয়ার নাগরিক।

ভয়াবহ এ হামলার জন্য প্রথম থেকেই ইসরাইল সরাসরি ইরানকে দায়ি করেছে। শুক্রবার ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর ল্যাপিড এক বিবৃতিতে বলেছেন, এটি ইরানের ‘সন্ত্রাসী হামলা’।

বিবৃতিতে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এ ব্যাপারে বিশ্ববাসীকে চুপ থাকলে চলবে না।তবে এ নিয়ে এখন পর্যন্ত ইরান কোনো মন্তব্য করেনি।

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী শনিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনকেও হামলায় ইরান জড়িত বলে অভিযোগ করেন।

এদিকে ইরান সরকার এ ব্যাপারে মুখ না খুললেও দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত আরবি টিভি চ্যানেল আল-আলম টিভি এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি সিরিয়ার বিমানবন্দরে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতেই ইহুদিবাদী দেশটির মালিকানাধীন তেলবাহী জাহাজে ওই হামলার ঘটনা ঘটেছে।

অন্যদিকে ইসরাইলের চ্যানেল-১৩ এক প্রতিবেদনে জানায়, গত মাসে ইরানের রেলওয়ের সিস্টেমে যে সাইবার হামলা চাণানো হয়েছে, এ জন্য তেহরান তেলআবিবের ওপর প্রতিশোধ নিতে এ হামলা চালিয়ে থাকতে পারে।

ইসরাইলি জাহাজটি পরিচালনাকারী ব্রিটিশ প্রতিষ্ঠান জোডিয়াক মেরিটাইম জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ওমানের উত্তর-পূর্ব দ্বীপ মাসিরাহতে এ হামলায় দুই নাবিক নিহত হয়েছেন।

এ বিষয়ে তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো হবে। হামলার ঘটনাস্থল ওমানের রাজধানী মাসকাট থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।

ওমান উপকূলে এমন একসময় ইসরাইলের জাহাজে হামলা হলো যখন-ইরানের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে দেশটির চরম উত্তেজনা বিরাজ করছে।

৫ আগস্ট ইরানের নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দায়িত্ব নিতে যাচ্ছেন। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ বিশ্বশক্তির পরমাণু চুক্তি আলোচনা স্থগিত আছে।

এর আগে চলতি মাসের শুরুতে উত্তর ভারত মহাসাগরে ইসরাইলি মালিকানাধীন একটি কার্গো জাহাজে হামলা হয়। ওই হামলায় জাহাজটিতে আগুন ধরে যায়।

এসব হামলার জন্য ইসরাইল ইরানকে দায়ী করে থাকে। মধ্যপ্রাচ্যের কর্তৃত্ব নিয়ে দেশ দুটির মধ্যে ছায়াযুদ্ধ লেগেই থাকে।

গত এপ্রিলে ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে একটি রহস্যজনক বিস্ফোরণ ঘটে। একে নাশকতা বলে অভিহিত করে ইরান। এ হামলার জন্য তারা ইসরাইলকে দায়ী করে।

ইরান ও ইসরাইলের মধ্যকার দীর্ঘদিনের অঘোষিত ছায়াযুদ্ধ এখন একটি বিপজ্জনক মোড় নিয়েছে।

মার্কিন কেন্দ্রীয় কমান্ড শনিবার জানিয়েছে, ইসরাইলি জাহাজে হামলা হয়েছে চালকবিহীন বিমান বা ড্রোনের সাহায্যে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31