IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলিমীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজসিংড়া, নন্দীগ্রাম ও তাড়াশের ‘জুয়ার সম্রাট’ঠান্ডু মিয়া কারাগারেরাজশাহী ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভাগাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৬নুসরাত তাবাসসুম এমপির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়েরজনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার; রাষ্ট্রপতিগোপালগঞ্জ-১ আসনের এমপির গাড়িসহ একসঙ্গে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক
Home >> প্রবাস >> লিড নিউজ >> বিল গেটস-মেলিন্ডার আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটলো

বিল গেটস-মেলিন্ডার আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটলো

ধূমকেতু নিউজ ডেস্ক : বিল গেটস ও মেলিন্ডার বিচ্ছেদ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। ওয়াশিংটনের কিং কাউন্টি সুপিরিয়র কোর্টের এক আইনজীবী তাদের ডিভোর্স পেপারে স্বাক্ষর করেছেন। এর মধ্য দিয়ে তাদের দীর্ঘ ২৭ বছরের সংসার জীবনের ইতি ঘটলো।

সোমবার (২ আগস্ট) তাদের ডিভোর্স পেপারে স্বাক্ষর করেন আইনজীবী।

গেল মে মাসের ৩ তারিখ তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। একসঙ্গে তারা দুজন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানান। ওই ঘোষণার তিন মাস পর তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হলো। অবশ্য নাম পরিবর্তনের জন্য আদালতে কেউ-ই আবেদন করেননি।

ওই সময়ে টুইটার বার্তায় বিল-মেলিন্ডা বলেছিলেন, ‘নিজেদের সম্পর্কের ওপর নিরীক্ষা ও চিন্তা-ভাবনার পর আমরা আমাদের সংসারের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। যুগল হিসেবে আমরা আর থাকতে পারব বলে আমাদের মনে হয় না।’

১৯৮০-এর দশকের শেষ দিকে মেলিন্ডা বিল গেটসের মাইক্রোসফট কোম্পানিতে যোগ দিলে দুজনের পরিচয় হয়। পরে তারা প্রণয়ে জড়ান, সেই প্রণয় ১৯৯৪ সালে বিয়েতে গড়ায়।

তাদের এ ২৭ বছরের দীর্ঘ সংসারে ঘর আলো করে আসে তিন সন্তান।

এই যুগল ২০০০ সালে গঠন করেন দাতব্য সংস্থা ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’। তারা দু’জনই এর যৌথ পরিচালক। বিবাহ বিচ্ছেদ হলেও তারা বিশ্বাস করেন একসঙ্গে এই ফাউন্ডেশন চালিয়ে নিতে পারবেন।

সংস্থাটি বিশ্বজুড়ে সংক্রামক রোগের বিরুদ্ধে লড়াই এবং শিশুদের টিকার আওতায় আনতে সহায়তা করে আসছে। বিশ্বব্যাপী স্বাস্থ্য, দারিদ্র্য দূরীকরণসহ বিভিন্ন কাজে ৫৩.৮ বিলিয়ন ডলার খরচ করে এই সংগঠনটি।

আরেক ধনকুবের ওয়ারেন বাফেটের সঙ্গে মিলে এই দম্পতি ‘গিভিং প্লেজ’ নামে একটি উদ্যোগ শুরু করেন, যেটির লক্ষ্য বিলিয়নিয়ারদের সম্পদের একটি বড় অংশ দাতব্য কাজে লাগানো।

প্রসঙ্গত, প্রভাবশালী সাময়িকী ফোর্বসের বিচারে বিল গেটস এখন বিশ্বের চতুর্থতম সম্পদশালী ব্যক্তি। তার মোট সম্পত্তির পরিমাণ ১৫২ বিলিয়ন মার্কিন ডলার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31