IMG-LOGO

বুধবার, ২৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে কোল্ড স্টোরেজে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলনজাতীয় হকি তারকা মিন্টু ও রেজার মৃত্যুবার্ষিকীতে বৈকালী সংঘের শোক র‍্যালিউত্তরবঙ্গের কৃষি ও উদ্যোক্তাদের জন্য১৩ হাজার কোটি টাকার অর্থায়নগোমস্তাপুরের রামদাস বিলের সৌন্দর্য বর্ধনে তালগাছ রোপন শুরুদেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশগোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি বারীরগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভাকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, চাচাতো ভাই গ্রেপ্তারচাঁপাইনবাবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেলসহ আটক ১কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু‘বিশ্ব পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অচল’চাকরি যাচ্ছে হারুনসহ ৬৩ পুলিশ কর্মকর্তাডলারের বিপরীতে টাকার মূল্য বাড়লোকুষ্টিয়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধারনা ফেরার দেশে চলে গেলেন সিরাজগঞ্জ জেলা স্কাউট ব্যক্তিত্ব- আব্দুল মজিদ
Home >> প্রবাস >> কোয়ারেন্টাইনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

কোয়ারেন্টাইনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

ধূমকেতু নিউজ ডেস্ক :মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন কোয়ারেন্টাইনে রয়েছেন। সম্প্রতি কোভিড-১৯ আক্রান্ত এক মন্ত্রীর সংস্পর্শে আসার কারণে সেলফ কোয়ারেন্টাইনে থাকছেন এই প্রধানমন্ত্রী। খবর রয়টার্সের।

সোমবার মুহিদ্দিন ইয়াসিন নিজেই তার কোয়ারেন্টাইনে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আগামী ১৪ দিন তিনি সেলফ কোয়ারেন্টাইনে থাকবেন।

এক বিবৃতিতে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে তার শরীরে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষায় কোভিড-১৯ নেগেটিভ এসেছে। তবুও অতিরিক্ত সতর্কতার জন্য তিনি কোয়ারেন্টাইনেই থাকছেন।

তিনি জানিয়েছেন, গত শনিবার তিনি ধর্ম বিষয়ক মন্ত্রী জুলকিফলি মোহাম্মদ আল বাকরির সঙ্গে বৈঠক করেছেন। সোমবার ওই মন্ত্রীর দেহে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর জুলকিফলির করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়ার পরই কোয়ারেন্টাইনে যাওয়ার কথা জানালেন মুহিদ্দিন ইয়াসির।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে। তবে করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখনও শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র।

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, মালয়েশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১২ হাজার ৮১৩ জন। দেশটিতে নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা ৪৩২।

মালয়েশিয়ায় করোনা সংক্রমণে এখন পর্যন্ত মারা গেছে ১৩৭ জন। দেশটিতে ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ১০ হাজার ৩৪০ জন। সেখানে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ২ হাজার ৩৩৬টি। অপরদিকে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ৩২ জন।

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৫৪ লাখ ৩৭ হাজার ৪৬৬। করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ১০ লাখ ৪২ হাজার ৩৪৩ জনের। অপরদিকে, সুস্থ হয়ে উঠেছে ২ কোটি ৬৬ লাখ ৪৫ হাজার ৩২৩ জন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031