IMG-LOGO

সোমবার, ২১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে গণছিনতাইয়ের ঘটনায় ২জন গ্রেফতার, হাসুয়া, মোবাইল-টাকা উদ্ধারদলের নাম ভাঙিয়ে ব্যবসা-চাঁদাবাজি- দখলদারিত্ব করলে দলে গ্রহণযোগ্যতা হারাবে: এমপি চাঁদচাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ১১ ককটেল উদ্ধার, উদ্ধারের সময় একটি ককটেল বিস্ফোরণচারঘাটে বিপুল পরিমান ফেন্সিডিল ও ট্রাকসহ গ্রেফতার ২বাগমারার সোনাডাঙ্গা ইউনিয়নে এমপি ডাঃ আব্দুল বারীর গণসংযোগ ও পথসভাচাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়া পাখি অবমুক্ত করেছে সদর উপজেলা প্রশাসনমহাদেবপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ অর্থায়ন কর্মসূচি প্রচার কার্যক্রম বিষয়ক আলোচনা সভাকৃষকের নিরাপত্তায় উথরাইল বিলে নির্মিত হলো সেডসিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পর্যায়ে ডেঙ্গু সহ মশাবাহিত প্রতিরোধে সমন্বয় কমিটি’র সভাকুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভারাণীনগর যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানকারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতিররাণীনগরের মোজাফ্ফরকে “ভুয়া কাজী“ আখ্যায়িত করে সংবাদ সম্মেলনমহাদেবপুরে কাজী হামিদুল হকের পৈত্রিকসম্পত্তি দখল চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
Home >> প্রবাস >> এবারও চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

এবারও চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

ধূমকেতু নিউজ ডেস্ক : চিকিৎসায় বিশেষ অবদানের জন্য এ বছরও নোবেল পুরস্কারে ভূষিত হলেন তিন বিজ্ঞানী। তারা হলেন, মার্কিন বিজ্ঞানী হার্ভে জে আল্টার ও চার্লস এম রাইস এবং ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল হাউটন। গত বছরও তিন বিজ্ঞানী যৌথভাবে চিকিৎসায় নোবেল পেয়েছেন।

হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কার এবং এর চিকিৎসায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য এ বছর দুই মার্কিন বিজ্ঞানী এবং এক ব্রিটিশ নোবেলজয়ী বিজ্ঞানীর নাম ঘোষণা করা হয়। সুইডেনের রাজধানী স্টকহোমে বাংলাদেশে সময় বিকেলে এক অনুষ্ঠানে নোবেল কমিটি এই ঘোষণা দেয়।

ইতিহাসে এই প্রথম হেপাটাইটিস সি ভাইরাস কিভাবে নিরাময় সম্ভব তা জানিয়েছেন ওই তিন বিজ্ঞানী। নোবেল বিজয়ী এই তিনজন দূরারোগ্য হেপাটাইটিস সি ভাইরাসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু বিষয় সামনে এনেছেন। তারা রক্ত ​​পরীক্ষার মাধ্যমেই এই ভাইরাস শনাক্ত এবং নতুন ওষুধ আবিষ্কার করেছেন যা লাখ লাখ মানুষের জীবন বাঁচিয়েছে।

বিশ্বজুড়েই একটি প্রধান স্বাস্থ্যগত সমস্যা হিসেবে বিবেচিত হয়ে আসছে হেপাটাইটিস সি। এই ভাইরাসের কারণে বিশ্বের লাখ লাখ মানুষ সিরোসিস এবং যকৃতের ক্যান্সারে ভোগেন।

হেপাটাইটিস সি অনেক সময় নীরব ঘাতক হিসেবে শরীরে বাসা বাধে। প্রতি বছর প্রায় ৭ কোটি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে। প্রায় ৪ লাখ মানুষ এই ভাইরাসের সংক্রমণে মৃত্যু বরণ করছে।

যকৃতের ক্যান্সারের প্রধান কারণ এই ভাইরাস। ফলে রোগীদের বেশিরভাগ সময়ই যকৃত প্রতিস্থাপন করতে হয়। হেপাটাইটিস সি ভাইরাস নিয়ে ওই তিন বিজ্ঞানীর গুরুত্বপূর্ণ আবিষ্কারকে যুগান্তকারী অর্জন বলে উল্লেখ করেছে নোবেল কমিটি।

এর আগে চিকিৎসায় নোবেলের জন্য মনোনীত ব্যক্তি-প্রতিষ্ঠান বা সংক্ষিপ্ত তালিকা সম্পর্কে কিছু জানানো হয়নি। বরাবরের মতোই সব নথিপত্র অত্যন্ত গোপনীয়তার সঙ্গে রেখে তা জনসাধারণের ধরাছোঁয়ার বাইরে রাখা হয়।

অক্সিজেনের প্রাপ্যতার সঙ্গে শরীরের কোষের সাড়া দেয়ার প্রক্রিয়া নিয়ে গবেষণা করে গত বছরও চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার অর্জন করেন মার্কিন ও ব্রিটিশ তিন বিজ্ঞানী।

ওই তিন নোবেলজয়ী হলেন- মার্কিন চিকিৎসাবিদ উইলিয়াম জি. কেইলিন জুনিয়র, গ্রেগ এল সেমেনজা ও ব্রিটিশ চিকিৎসাবিদ স্যার পিটার জে. র‌্যাটক্লিফ। অক্সিজেনের উপস্থিতি পাওয়ার পর মানবদেহের কোষ কীভাবে সাড়া দেয়; সে বিষয় নিয়ে যুগান্তকরী গবেষণার স্বীকৃতি হিসেবে তারা এই পুরস্কার পান।

এদিকে চলতি বছর মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কারজয়ীদের গত বছরের তুলনায় ১০ লাখ ক্রোন বা প্রায় এক লাখ ১০ হাজার ডলার বেশি দেয়া হবে বলে সম্প্রতি ঘোষণা দিয়েছেন নোবেল ফাউন্ডেশনের প্রধান লারস হেইকেনস্টেন।

ডিনামাইট আবিষ্কারক আলফ্রেড নোবেল ৩ কোটি ১০ লাখ ক্রোনার রেখে গিয়েছিলেন, আজকের বাজারে যা প্রায় ১৮০ কোটি ক্রোনের সমান। তার রেখে যাওয়া ওই অর্থ দিয়েই ১৯০১ সাল থেকে মর্যাদাপূর্ণ এ নোবেল পুরস্কারের প্রচলন করা হয়। এতদিন এ নোবেল পুরস্কারের অর্থমূল্য ছিল ৯০ লাখ সুইডিশ ক্রোনার।

আলফ্রেড নোবেলের উপার্জিত অর্থ দিয়ে ১৯০১ সালে পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কারে গোড়াপত্তন ঘটে। ১৯৬৮ সালে এ তালিকায় যুক্ত হয় অর্থনীতি।

আগামী ৬ অক্টোবর মঙ্গলবার পদার্থবিজ্ঞান, ৭ অক্টোবর বুধবার রসায়ন, ৮ অক্টোবর বৃহস্পতিবার সাহিত্য, ৯ অক্টোবর শুক্রবার শান্তি এবং ১২ অক্টোবর সোমবার অর্থনীতিতে নোবেল বিজয়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ঘোষণা করার কথা রয়েছে।

পদার্থবিদ্যা, রসায়ন এবং অর্থনীতিতে নোবেল বিজয়ী বা বিজয়ীদের নাম ঘোষণা করবে দ্য রয়্যাল ইনস্টিটিউট অব সায়েন্স। এ ছাড়া দ্য রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি থেকে সাহিত্য এবং নরওয়ের রাজধানী অসলো থেকে নরওয়েজিয়ান নোবেল কমিটি শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী কিংবা বিজয়ীদের নাম ঘোষণা করবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031