IMG-LOGO

বৃহস্পতিবার, ২ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রী তারেক রহমানেরবেইজিংয়ের আকাশচুম্বী ভবন সিটিক টাওয়ারে বিমান বিধ্বস্তরাখাইনে দফায় দফায় বোমা বিস্ফোরণমহাদেবপুরে জীবিত স্বামী-স্ত্রীরজানাজার ভিডিও ভাইরালচারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীমহাদেবপুরে আত্রাই নদীতে অভিযানচালিয়ে চায়না দুয়ারী জাল জব্দহাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেইঅর্ধেক অসুখ ভালো হয়ে যায়: এমপি চাঁদপোরশায় কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধনতারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারবাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত,কেন্দ্র পরিদর্শনে ইউএনও২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যুযুবদল নেতার বিরুদ্ধে ‘মিথ্যা অপবাদের’প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধনবদলগাছীতে সেলাই মেশিন, খেলার সামগ্রী ও বেঞ্চ বিতরণহজের প্রাক-নিবন্ধনে দিতে হবে যেসব তথ্য,ধর্ম মন্ত্রণালয়জরুরি অবতরণের সময় আরব সাগরে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টার, নিখোঁজ এক সেনা
Home >> প্রবাস >> রেকর্ড ব্যবধানে ট্রাম্পের চেয়ে এগিয়ে বাইডেন

রেকর্ড ব্যবধানে ট্রাম্পের চেয়ে এগিয়ে বাইডেন

ধূমকেতু নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খুব বেশি সময় বাকি নেই। এর মধ্যেই করোনায় আক্রান্ত হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে, নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই প্রশ্ন জাগছে এবারের নির্বাচনে কে জয়ী হতে পারে? তবে সাম্প্রতিক কিছু জরিপ বলছে, যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেনের প্রতি জনসমর্থন আরও বেড়েছে।

৩০ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবরের মধ্যে পরিচালিত এনবিসি নিউজ এবং ওয়ালস্ট্রিট জার্নালের সর্বশেষ জরিপ বলছে, জো বাইডেনকে সমর্থন দিয়েছেন নিবন্ধিত ৫৩ শতাংশ ভোটার।

অন্যদিকে ট্রাম্পের পক্ষে এমন ভোটার ৩৯ শতাংশ। এনবিসি নিউজ এবং ওয়ালস্ট্রিট জার্নালের আগের জরিপটি চালানো হয়েছিল গত ২০ সেপ্টেম্বর।

সে সময় ট্রাম্পের চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে ছিলেন বাইডেন। এবার সেই পয়েন্ট বেড়ে হয়েছে ১৪। অতীতে কখনো বাইডেন এত বেশি পয়েন্ট পাননি।

তার সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়ার রেকর্ড ছিল গত জুলাইয়ে। তখন ১১ পয়েন্টে এগিয়েছিলেন তিনি। গত ২৯ সেপ্টেম্বর প্রথম মুখোমুখি বিতর্কে অংশ নেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট দলের জো বাইডেন।

অত্যন্ত বিশৃঙ্খলাপূর্ণ ওই বিতর্কের মাত্র দুই দিনের মাথায় এই জরিপ চালানো হয়। প্রেসিডেন্ট ট্রাম্পের করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার খবর প্রকাশের আগেই এই জরিপ শেষ হয়েছে।

ট্রাম্প বর্তমানে মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ওয়াল্টার রিড মিলিটারি মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। আগামী ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে, করোনা আক্রান্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের শুভেচ্ছা জানাতে হাসপাতাল থেকে বেরিয়ে গাড়িবহর নিয়ে ঝটিকা মোটর শোভাযাত্রা করেছেন। সমর্থকদের শুভেচ্ছা জানাতে হাসপাতাল থেকে ট্রাম্পের বেরিয়ে আসার এ সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন মেডিকেল বিশেষজ্ঞরা।

মাস্ক পরে মার্কিন এই প্রেসিডেন্ট কালো রঙের এসইউভি গাড়িতে চেপে সমর্থকদের উদ্দেশে হাত নাড়েন। একই গাড়িতে মার্কিন সিক্রেট সার্ভিসের সদস্যরাও ছিলেন; এখন উদ্বেগ তৈরি হয়েছে এই কর্মকর্তারা করোনা আক্রান্তের ঝুঁকিতে পড়লেন কিনা সেটি নিয়ে।

হোয়াইট হাউসের মুখপাত্র জুড দীরি বলেন, মেডিকেল টিমের সদস্যরাই নিরাপদ বলে মোটর শোভাযাত্রায় যাওয়ার অনুমতি দিয়েছিলেন। চলতি সপ্তাহের শুরু থেকেই ট্রাম্পের করোনা আক্রান্ত ও অসুস্থতার তীব্রতা নিয়ে নানা ধরনের সাংঘর্ষিক তথ্য আসছে।

বিভিন্ন সময়ে হোয়াইট হাউস ও ট্রাম্পের চিকিৎসকদের বিপরীতমুখী তথ্যের কারণে প্রেসিডেন্টের শারীরিক অবস্থা নিয়ে প্রশ্নও উঠেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930