IMG-LOGO

বৃহস্পতিবার, ২ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রী তারেক রহমানেরবেইজিংয়ের আকাশচুম্বী ভবন সিটিক টাওয়ারে বিমান বিধ্বস্তরাখাইনে দফায় দফায় বোমা বিস্ফোরণমহাদেবপুরে জীবিত স্বামী-স্ত্রীরজানাজার ভিডিও ভাইরালচারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীমহাদেবপুরে আত্রাই নদীতে অভিযানচালিয়ে চায়না দুয়ারী জাল জব্দহাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেইঅর্ধেক অসুখ ভালো হয়ে যায়: এমপি চাঁদপোরশায় কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধনতারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারবাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত,কেন্দ্র পরিদর্শনে ইউএনও২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যুযুবদল নেতার বিরুদ্ধে ‘মিথ্যা অপবাদের’প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধনবদলগাছীতে সেলাই মেশিন, খেলার সামগ্রী ও বেঞ্চ বিতরণহজের প্রাক-নিবন্ধনে দিতে হবে যেসব তথ্য,ধর্ম মন্ত্রণালয়জরুরি অবতরণের সময় আরব সাগরে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টার, নিখোঁজ এক সেনা
Home >> টপ নিউজ >> প্রবাস >> মারা গেছেন ভারতের খাদ্যমন্ত্রী রাম বিলাস

মারা গেছেন ভারতের খাদ্যমন্ত্রী রাম বিলাস

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের প্রবীণ রাজনীতিবিদ ও খাদ্যমন্ত্রী রাম বিলাস পাসওয়ান বৃহস্পতিবার মারা গেছেন। তিনি দেশটির হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষমতাসীন জোটের মিত্র ছিলেন।

এক টুইটবার্তায় তার ছেলে শিরাগ পাসওয়ান এ খবর নিশ্চিত করেছেন। মৃত্যুর আগে অসুস্থ রাম বিলাসকে কয়েক সপ্তাহ হাসপাতালে কাটাতে হয়েছে। তার বয়স হয়েছিল ৭৪ বছর।

গত ১১ সেপ্টেম্বর তিনি হাসপাতালে ভর্তি হন। আর ৪ অক্টোবর তার হার্টে অস্ত্রোপচার হয়েছে।

সিএনএন ও আল-জাজিরার খবরে এমন তথ্য মিলেছে।

মন্ত্রী হিসেবে বিশ্বের সবচেয়ে বড় খাদ্য কর্মসূচির দেখভাল করতেন রাম বিলাস। এ কর্মসূচির আওতায় সরকার ভারতীয় দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে স্বল্পমূল্যে চাল ও গম বিতরণ করে আসছে।

তার মৃত্যুতে শোক জানিয়ে নরেন্দ্র মোদি বলেন, আমি এতটাই দুঃখিত, যা ভাষায় প্রকাশ করা যাবে না। তার মৃত্যুতে জাতির এমন এক শূন্যতা তৈরি হয়েছে, যা পূরণ হওয়ার নয়।

তার দীর্ঘ রাজনৈতিক জীবনে বেশ কয়েকজন প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি কাজ করেছেন। ভারতের খনি, স্টিল, টেলিযোগাযোগ ও তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি।

লোক জনশক্তি দলের প্রধান রাম বিলাস মোদির ডানপন্থী জাতীয় গণতান্ত্রিক জোটে (এনডিএ) যোগ দেন। ২০১৪ সালে এই জোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে।

পরে ২০১৯ সালের নির্বাচনেও ক্ষমতায় আসে এই জোট। তার ছেলে শিরাগ পাসওয়ান ভারতীয় পার্লামেন্টের একজন সদস্য।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930