IMG-LOGO

বৃহস্পতিবার, ৩০ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে বিদ্যুতায়িত হয়ে রং মিস্ত্রির মৃত্যুমান্দায় প্রতিপক্ষের লাঠির আঘাতে একজন আহতমহানন্দা সেতুতে টোল আদায় বন্ধে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধনতানোরে বোরোর বাম্পার ফলনেও হতাশ বিলপাড়ের কৃষকরাচাঁপাইনবাবগঞ্জে সরকারি চাকুরি দেওয়ার নামে ১৪ লক্ষ টাকা আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলনএক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবেনাচোলে লিজের নামে রেলওয়ের গোডাউনসহ মালামাল লুটের অভিযোগবাগমারার তাহেরপুর কামিল মাদ্রাসায় দাখিল পরীক্ষা অনুষ্ঠিতবাগমারায় আইন-শৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি: যোগদানের এক মাসেই আলোচনায় ওসি জিল্লুর রহমানফুলবাড়ীতে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলারাজশাহীতে মাদার বখ্শ গার্হস্থ্য অর্থনীতি কলেজে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিতবাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিতনির্মাণাধীন নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহবিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসকধ্বংসের দ্বারপ্রান্তে থাকা মাদক ও মোবাইলে আসক্ত যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই : পান্না।‘শেয়ারবাজার লুটপাটের কোনো সুযোগ থাকবে না’
Home >> টপ নিউজ >> প্রবাস >> তুমুল লড়াই করে চার প্রদেশে পতাকা উড়াল আজারবাইজান

তুমুল লড়াই করে চার প্রদেশে পতাকা উড়াল আজারবাইজান

ধূমকেতু নিউজ ডেস্ক : আর্মেনিয়ার সঙ্গে তুমুল লড়াই করে জাঙ্গালিয়া শহরসহ চার প্রদেশের ২৪ গ্রামে পতাকা উড়াল আজারবাইজান। এগুলো হল- জাঙ্গালিয়া প্রদেশের জাঙ্গালিয়া শহর ও প্রদেশটির ছয়টি গ্রাম। এছাড়া অপর প্রদেশগুলো হল- ফুজুলি, জাবরাইল ও খোজাভেন্ড। এই প্রদেশগুলোর ১৮ গ্রাম দখলমুক্ত করা হয়।

মঙ্গলবার আজেরি প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এক ঘোষণার মাধ্যমে এ কথা জানান।

আর্মেনিয়ার দখল থেকে এসব অঞ্চল প্রায় দীর্ঘ ৩০ বছর পর দখলমুক্ত করেছে আজারবাইজান।
প্রেসিডেন্ট আলিয়েভ বলেন, জাঙ্গাইল শহর দখলকারীদের কবল থেকে মুক্ত করা হয়েছে। পাশাপাশি জাঙ্গাইল প্রদেশের হাভালি, জারনালি, মামমাদবাইলি, হাকারি, শারিফান এবং মুগানলি গ্রাম মুক্ত করা হয়েছে।

এছাড়া ফুজুলি প্রদেশের দর্দচিনার, কুর্দলার, ইউখারি আবদুরহমানলি, গরঘাবাজার, আশাঘি ভিসল্লি, ইউখারী আইবাসানলি গ্রাম; জাবরাইল প্রদেশের সারাফশা, হাসাংগাইদি, ফুঘানলি, ইমামবাঘি, দাস ভেইসালি, আঘতাপা ও ইয়ারামাদলি গ্রাম; খোজাভেন্ড প্রদেশের আঘজাকান্দ, মুলকুদারা, দাশবাশি, গুনাশলি ও ভাং গ্রাম দখল মুক্ত করা হয়েছে।

তিনি বলেন, আমি এই গ্রামগুলোর নতুন আজারবাইজানি নাম দিয়েছি। হেরেইনাফতার ও ভাং গ্রামের পরিবর্তিত নাম হবে সিনারলি গ্রাম। নামটি ধন্য বলেও মন্তব্য করেন।

২৭ সেপ্টেম্বর থেকে বিরোধীয় নাগোরনো-কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজান নতুন করে যুদ্ধে জড়ায়।পরবর্তীতে ১০ অক্টোবর রাশিয়ার মধ্যস্থতায় আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে ম্যারথন আলোচনা হয়।

১১ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু যুদ্ধবিরতির কয়েক মিনিটের মধ্যেই আর্মেনিয়া ও আজারবাইজান পরস্পরকে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘেনের জন্য অভিযুক্ত করে।

দ্বিতীয়বারের মতো শনিবার (১৭ অক্টোবর) রাত থেকে যুদ্ধবিরতির পরপরই গানজাতে আর্মেনিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১৩ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। এর মধ্যে চারজন নারী ও তিনজন শিশু রয়েছে। এ ছাড়া হামলায় আহত হয়েছেন ৫০ জন।

কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত। তবে ওই অঞ্চলটি জাতিগত আর্মেনীয়রা ১৯৯০’র দশক থেকে নিয়ন্ত্রণ করছে।ওই দশকেই আর্মেনিয়া ও আজারবাইজানের সঙ্গে যুদ্ধে ৩০ হাজারের বেশি মানুষ নিহত হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ