ধূমকেতু নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন, আরব বিশ্বের কমপক্ষে আরো পাঁচটি দেশ ইসরাইলের সাথে শান্তিপূর্ণ সম্পর্ক চায়। এ অঞ্চলের সর্বশেষ দেশ হিসেবে সুদান ইহুদি এ রাষ্ট্রের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হওয়ার পর তিনি এমন কথা বলেন। খবর এএফপি’র।
ট্রাম্প ইসরাইল ও সুদানের প্রধানমন্ত্রীদের সাথে ত্রি-পাক্ষিক ফোনালাপের পর হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, আরব বিশ্বের ‘কমপক্ষে পাঁচটি দেশ ইসরাইলের সাথে স্বাভাবিক সম্পর্ক গড়তে চায় আমাদের কাছে এমন তথ্য রয়েছে।’
আরকে//
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news