IMG-LOGO

শনিবার, ৪ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘা থানার অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৮ , মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ওসিরচাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ২ মাদক কারবারি গ্রেফতার, ৩২ পিস ইয়াবা উদ্ধারনিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণফুলবাড়ীতে সাঁওতাল সমাজের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিতসিংড়ায় পুকুর নিয়ে বিরোধে গ্রামবাসীর বিরুদ্ধে মামলা, প্রতিবাদে মানববন্ধনসাংবাদিক দেখে দৌঁড়ে পালালেন অফিস ফাঁকি দিয়ে প্রাইভেট হাসপাতালে থাকা চিকিৎসকপুঠিয়ায় ভুমি কর্মকর্তার সহযোগিতায় ঘর ফিরে পেলেন বৃদ্ধা মাবীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রী তারেক রহমানেরবেইজিংয়ের আকাশচুম্বী ভবন সিটিক টাওয়ারে বিমান বিধ্বস্তরাখাইনে দফায় দফায় বোমা বিস্ফোরণমহাদেবপুরে জীবিত স্বামী-স্ত্রীরজানাজার ভিডিও ভাইরালচারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীমহাদেবপুরে আত্রাই নদীতে অভিযানচালিয়ে চায়না দুয়ারী জাল জব্দহাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেইঅর্ধেক অসুখ ভালো হয়ে যায়: এমপি চাঁদপোরশায় কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধন
Home >> টপ নিউজ >> প্রবাস >> যুক্তরাষ্ট্রে প্রতিদিনই বাড়ছে সংক্রমণ

যুক্তরাষ্ট্রে প্রতিদিনই বাড়ছে সংক্রমণ

ধূমকেতু নিউজ ডেস্ক : আবারও সংক্রমণ বাড়ছে যুক্তরাষ্ট্রে। টানা তিন দিন ধরে বিভিন্ন অঙ্গরাজ্যে করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা বাড়তে দেখা গেছে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী, নতুন করে দেশটিতে আরও ৮৩ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।

মার্কিন চিকিৎসক জেরোম অ্যাডামস সতর্ক করে বলেছেন, দেশটির হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। তবে ভালো চিকিৎসাসেবার কারণে মৃত্যুহার কমেছে বলেও উল্লেখ করেছেন তিনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, করোনা মহামারীর কারণে উত্তর গোলার্ধে অবস্থিত দেশগুলো ভয়াবহ সংকটের মধ্যে রয়েছে। সংস্থাটির প্রধান তেদ্রোস আধানম ঘেব্রিয়েসুস সাংবাদিকদের বলেন, আগামী কয়েক মাস বেশ কঠিন সময়। বেশ কিছু দেশ ভয়াবহ বিপজ্জনক অবস্থার মুখে পড়তে পারে।

৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে এ ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে।
তবে করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। করোনা সংক্রমণ ও মৃত্যুতে যুক্তরাষ্ট্রের ধারে-কাছেও নেই কোনো দেশ। ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৮৭ লাখ ৪৬ হাজার ৯৫৩।

যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ২ লাখ ২৯ হাজার ২৮৪ জন। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৫৬ লাখ ৯৮ হাজার ১৬১ জন। দেশটিতে করোনার অ্যাক্টিভ কেস ২৮ লাখ ১৯ হাজার ৫০৮ এবং আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ১৬ হাজার ৩২৩ জন।

মাঝে কিছুদিন সংক্রমণ কম থাকলেও সম্প্রতি দেশটিতে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। মার্কিন গণমাধ্যমের খবর অনুযায়ী, বৃহস্পতিবার দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৭৭ হাজার ৬৪০ জন। এদিন সংক্রমণে মৃত্যু হয়েছে আরও ৯২১ জনের।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930