IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যেথাইল্যান্ডের পর্যটন দ্বীপে একের পর এক ভবনে আগুনে নিহত ১১ফুলবাড়ীর সীমান্তঘেঁষা গ্রামে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব, আনন্দে মাতলেন গ্রামবাসীগোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, বডি ক্যামেরা ও ড্রোন দিয়ে নজরদারিবঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাব বাংলাদেশে পড়বে কিবাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী
Home >> প্রবাস >> টপ নিউজ >> ফের কংগ্রেসে লাল বাহাদুর শাস্ত্রীর ছেলে

ফের কংগ্রেসে লাল বাহাদুর শাস্ত্রীর ছেলে

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে দেখা করে কংগ্রেসে ফেরার ইচ্ছা প্রকাশ করলেন ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর ছেলে তথা উত্তরপ্রদেশের বিজেপি নেতা সুনীল শাস্ত্রী।

মঙ্গলবার ওই সাক্ষাতের ছবি টুইট করে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে এর চেয়ে ভাল আর কী হতে পারে! কংগ্রেসের সেনানী লাল বাহাদুর শাস্ত্রীর ছেলে সুনীল শাস্ত্রীর সঙ্গে দেখা হয়েছে। বিভিন্ন বিষযে আলোচনা হয়েছে। আমরা এক সঙ্গে লড়ব এবং জিতব।’

প্রিয়াঙ্কা বলেন, ‘‘বিজেপির হাত থেকে দেশ বাঁচাতে কংগ্রেসে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন সুনীলজি।’’

রাজীব গান্ধীর ঘনিষ্ঠ সুনীল ১৯৮৮ সালে ইলাহাবাদ লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী ছিলেন। কিন্তু উত্তেজনায় ভরা ওই ভোটে বিরোধী জোটের প্রার্থী ভি পি সিংয়ের কাছে তিনি হেরে যান।

১৯৯৮ সালে সুনীল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। এরপর ২০০৯ সালে কংগ্রেসে ফিরলেও ২০১৪ সালের লোকসভা ভোটের মাস ছ’য়েক আগে নরেন্দ্র মোদির নেতৃত্বের প্রতি আস্থা জানিয়ে বিজেপিতে যোগ দেন তিনি।

কংগ্রেস সূত্রের খবর, উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা ভোটে মির্জাপুর কেন্দ্রে প্রার্থী করা হতে পারে সুনীলকে। এই আসনের জন্য প্রাথমিকভাবে রাজ্যের প্রয়াত সাবেক মুখ্যমন্ত্রী কমলাপতি ত্রিপাঠীর প্রপৌত্র ললিতেশপতির নাম বিবেচনা করেছিল কংগ্রেস। কিন্তু কিছু দিন আগে তিনি তৃণমূলে যোগ দিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31