IMG-LOGO

শনিবার, ২৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিকল্পনা কমিশনের সদস্যের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎপুঠিয়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি !ভোগান্তিতে গ্রাহকরানৈরাজ্য ও অস্থিতিশীল করার প্রতিবাদে রাজশাহী জেলা বিএনপির সমাবেশচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তারআজ সিরাজগঞ্জ সদর ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির যৌথ উদ্যোগে দেশব্যাপী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে কাল সমাবেশরাণীনগরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভামোহনপুরে মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগসিংড়ায় ঈদগাহ মাঠের জমি দখল নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যুপোরশায় ছাত্রী-শিক্ষকের অনৈতিক কর্মকান্ডের জেরে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে বিক্ষোভবাঘায় প্রকৃতি, পরিবেশ ও বড়াল নদী রক্ষায় করণীয় শীর্ষক আলোচনা সভা,খনন ও অবৈধ দখল মুক্ত করার আশ্বাস এমপি চাঁদেরনিয়ামতপুরে মাদলের তালে আর নৃত্যের ছন্দে কারাম উৎসব উদযাপনসিরাজগঞ্জে নারী পুরুষ ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণে সমতা ভিক্তিক স্থানীয় সরকার নির্বাচন আলোচনা সভা‘স্থানীয় সরকার নির্বাচন জানুয়ারিতে হতে পারে’‘সরকার কথা না শুনলে রাজপথেই ফয়সালা’
Home >> বিনোদন >> সালমান শাহ হত্যায় ডন জড়িত

সালমান শাহ হত্যায় ডন জড়িত

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : সালমান শাহ ও ডন ছিলেন খুব ভালো বন্ধু। তাদের সম্পর্কের পুরনো স্মৃতি মনে করে অনেক অজানা কথা বললেন নৃত্য পরিচালক সাইফুল ইসলাম। তিনি জানান, সালমান শাহর মৃত্যুর খবর তিনি প্রথম পান অভিনেতা হেলাল খানের কাছ থেকে। তিনি সাইফুলকে ফোন করে জানান, সালমান শাহ মারা গেছে। তখন কলকাতার শুটিংয়ে ব্যস্ত ছিলেন সাইফুল।

নায়কের হঠাৎ মৃত্যুর খবর সাইফুল প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না। পরে নিশ্চিত হতে স্বপন সাহাকে ফোন দেন তিনি। ওই মুহূর্তের কথা মনে করে সাইফুল বলেন, ‘সালমান শাহ মারা গেছে এটা মেনে নিতে পারছিলাম না। ওর আত্মহত্যা আরও মেনে নেয়া যায় না। কারণ ওর আত্মহত্যার কোনো কারণ ছিল না। হ্যান্ডসাম একটা ছেলে। সবদিক থেকে সুখী ছিল। ওর আত্মহত্যা করার কোনো কারণ নেই।’

সাইফুল আরও বলেন, ‘২৯ বছর পর যা শুনছি তা আরও অবিশ্বাস্য। সালমান শাহকে হত্যা করা হয়েছে। আর এতে জড়িয়েছে তার বন্ধু ডনের নাম। ‘কলিজার বন্ধু’ বলে যে শব্দ আছে এর থেকে বেশি আর কিছু হতে পারে না- সেটাই ছিল সালমান ও ডন। আমার মাথাতেই আসছে না, যে ছেলেটাকে সবচেয়ে বেশি বিশ্বাস করতো সালমান সেই এ কাজটা করলো। বিশ্বাসই করতে পারি না সালমান শাহ হত্যায় ডন জড়িত। এখন তো নায়ক মান্নার কথাই ঠিক। শোবিজে কেউ কারও বন্ধু না।’

সালমান শাহ আর ডনের বন্ধুত্বের কথা বলতে গিয়ে এ অভিনেতা বলেন, ‘আমার আজও মনে আছে ‘স্নেহ’ সিনেমার শুটিংয়ের ব্রেকে আমরা সবাই একসাথে বাগানে খেতে বসেছি। সালমান তখন খেতে আসছে না। সবাই ওকে ডাকতে গেলে ও বলে একটু অপেক্ষা করতে। এরপরই সালমান ফোন দেয় ডনকে। ফোনে জানায়, ওর জন্য না খেয়ে রয়েছে। ওই সময় কাকরাইল ছিল ডন। ডন আসার পর খেতে বসে সালমান। শুধু খাওয়া নয়, ডনকে ছাড়া খেলাধুলা, গান- বাজনা এক কথায় কিছুই করতো না সালমান। সেই বন্ধুর সাথে এটা করাতো উচিত না।’

সবশেষে সাইফুল বলেন, ‘সালমান হত্যার সাথে জড়িতদের আইনতো ফাঁসি দেবেই। আমি মনে করি, ইন্ডাস্ট্রির সবার উচিত এই খুনের সাথে জড়িত অপরাধীদের ফাঁসির দাবিতে সোচ্চার হওয়া। কারণ আজ যদি সালমান শাহ থাকতো তাহলে ইন্ডাস্ট্রির এ অবস্থা হতো না। ক্ষতিটা তো ইন্ডাস্ট্রির হয়েছে।’

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর নিউ ইস্কাটন রোডের ইস্কাটন প্লাজার একটি ফ্ল্যাটে মারা যান ঢালিউডের ‘স্বপ্নের নায়ক’ খ্যাত সালমান শাহ। তার মৃত্যুকে স্ত্রী সামিরা হক আত্মহত্যা দাবি করলেও নায়কের মা, বাবা ও পুরো পরিবারের দাবি এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড।

দীর্ঘ ২৯ বছর মামলা চলমান থাকার পর অভিনেতার মৃত্যু রহস্য জানতে সম্প্রতি সালমান শাহর অপমৃত্যু মামলাটি রূপ নিয়েছে হত্যা মামলায়। এ হত্যা মামলায় সর্বমোট ১১ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। যার চার নম্বর আসামি নায়কের বন্ধু আশরাফুল হক ডন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031