IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> বিনোদন >> বিরাট-আনুশকার করোনা ফান্ডে ২ কোটি রুপি

বিরাট-আনুশকার করোনা ফান্ডে ২ কোটি রুপি

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতে ভয়াবহ করোনা মহামারিতে মানুষের জীবন বাঁচাতে তারকারাও বিভিন্নভাবে এগিয়ে আসছেন। এবার করোনা মোকাবিলায় ২ কোটি রুপির সহায়তা দিয়েছেন তারকা দম্পতি বিরাট কোহলি ও আনুশকা শর্মা।

জানা গেছে, বিরাট-আনুশকা একটি ফান্ড তৈরি করছেন। তাদের লক্ষ্য, ৭ কোটি রুপি সংগ্রহ করা। এর মধ্যে দুই কোটি রুপি তারা দিয়েছেন। বাকিটা অন্যদের থেকে সংগ্রহ করবেন।

ফান্ড তৈরি হয়ে গেলে সেই অর্থ তারা অক্সিজেন সরবরাহ, টিকা সচেতনতা তৈরি, টেলিমেডিসিন সেবা দেয়া এবং স্বাস্থ্যকর্মীদের পেছনে ব্যয় করতে চান।

আনন্দবাজার সূত্রে জানা যায়, অবশ্য আরও আগেই তিনি এই সহায়তার কথা ঘোষণা দিয়েছিলেন। আজ তিনি দান করলেন এবং সবাইকে সহায়তার হাত বাড়ানোর আবেদনও জানিয়েছেন।

শুক্রবার টুইটারে বিরাট এবং আনুশকার দুজনেই একই ভিডিও পোস্ট করেছেন। দুটি ভিডিওতে ভিন্ন বার্তা শোনা যায়। একটি বেসরকারি সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের কাছে সাহায্য চেয়েছেন ক্রিকেট-বলিউডের এই তারকা দম্পতি।

কোহলি লিখেছেন, আপনারা সবাই এগিয়ে এসে সাহায্য করলে আমরা কৃতজ্ঞ থাকব। চলুন একসঙ্গে এই লড়াই করি। আশেপাশে যাদের দরকার, তাদের সাহায্যের জন্যে এগিয়ে আসুন।

অন্যদিকে বলিউড তারকা আনুশকা শর্মা বলেন, কোভিড-১৯-এর বিরুদ্ধে আমাদের দেশ লড়াই করছে। স্বাস্থ্যকর্মীরা কঠিন পরিস্থিতির মুখোমুখি। মানুষের কষ্ট দেখে আমাদের মন ক্রমশ ভেঙে যাচ্ছে। তাই কোভিড-১৯ ঠেকানোর জন্য অর্থ সংগ্রহে বিরাট এবং আমি একটা নতুন উদ্যোগ শুরু করছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31