IMG-LOGO

শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে নারীকে পিটিয়ে যখম করে দোকান ভাঙচুর লুটপাটস্কুল আছে শিক্ষক আছে, নেই শুধু শিক্ষার্থী- শ্রেণীকক্ষে ছাগলের বাস‘সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে’শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণমান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে জোকাহাট ফুটবল একাদশ চ্যাম্পিয়নধর্ম যার যার, দেশটা সবার- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীমহাদেবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতবরেন্দ্র অঞ্চলে ভূউপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে’- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীধামইরহাটে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রারাণীনগরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রামহাদেবপুরে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবউপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিতমান্দায় হাতুড়িপেটায় আহত ব্যক্তির ৫ মাস পর হাসপাতালে মৃত্যুসিংড়ায় রামানন্দ খাজুরা ইউনিয়নে জামায়াতের প্রার্থী শহিদুল ইসলামমহাদেবপুরে আত্রাই নদীতে মাছের পোনা অবমুক্তকরণ
Home >> বিশেষ নিউজ >> লিড নিউজ >> রায়গঞ্জে কালের বিবর্তনে প্রায় হারিয়ে গেছে পুরাতন ঐতিহ্য কূপ বা ইন্দ্রা

রায়গঞ্জে কালের বিবর্তনে প্রায় হারিয়ে গেছে পুরাতন ঐতিহ্য কূপ বা ইন্দ্রা

ধূমকেতু প্রতিবেদক,মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জ থেকে প্রায় বিলুপ্তির পথে পুরাতন ঐতিহ্য কূপ বা এন্দ্রা। এই কূপ বা ইন্দ্রার এক সময় বেশ জনপ্রিয় ছিল গ্রামের সবার কাছে। কিন্তু কালের বিবর্তনে প্রায় হারিয়ে গেছে এক সময়ের জনপ্রিয় পানি পানের কূপ অথবা ইন্দ্রা।

উপজেলার পুরাতন বগুড়া রোড নামে পরিচিত হাটপাঙ্গাসী আন্চলিক মহাড়কের চকঁনুর চৌরাস্তার পূর্ব পাশে, ইসলামাবাদ হাটপাঙ্গাসী ঈদগাহ মাঠ, হাটপাঙ্গাসী ওসমানের বাড়ীর সংলগ্নে অবস্হিত কালের সাক্ষী হয়ে আছো দেখা যাচ্ছে সে সময়ে ব্যবহৃত কূপ বা ইন্দ্রা। এখন আর এগুলোর তেমন কদর নেই বললেই চলে। অথচ এক সময় এই কূপ অথবা ইন্দ্রা ছাড়া বিকল্প কোনো পথ ছিল না।

সে সময় রায়গঞ্জের প্রতিটি গ্রামেই কমবেশি কূপ-ইন্দ্রা থাকতো। সেই কূপ বা ইন্দ্রা থেকেই গ্রামের ছোট-বড় সবাই পানি সংগ্রহ করে বিভিন্ন কাজে ব্যবহার করতো। এসব কূপ অথবা ইন্দ্রা থেকে পানি তোলার জন্য ব্যবহার করা হতো রশি ও বালতি দিয়ে।এলাকার প্রবীণ ব্যক্তিরা জানান, প্রতিদিন সকাল ও বিকেলে কূপ বা ইন্দ্রার প্রাঙ্গনে পাড়ার গৃহিনীদের এক প্রকার মিলন মেলায় পরিনত হতো। কিন্তু ডিজিটাল সময়ে সবকিছুরই পরিবর্তন হয়েছে। ঘরে ঘরে টিউবওয়েল হয়েছে। বসানো হয়েছে পানি তোলার পাম্ম।

বর্তমানে বেশ কিছু এলাকায় কূপ অথবা ইন্দ্রা দেখা গেলেও সংস্কারের অভাবে এভাবেই জড়াজীর্ন ভাবে অকেঁজো হয়ে পড়ে আছে। এসব কূপ অথবা ইন্দ্রাগুলোকে বর্তমান নতুন প্রজন্মকে জানান দিতে সংস্কার করা প্রয়োজন বলে মনে করছেন সমাজের প্রবীন ব্যক্তিরা।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031