IMG-LOGO

রবিবার, ১৯ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংসের ইরানের দাবি২৬শের বিশ্বকাপ’চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ১নন্দীগ্রামের মাদক সম্রাট হোসেন আলী গ্রেপ্তারকিন্ডারগার্টেন সোসাইটির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণবাঘায় নাশকতার চেষ্টায় বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগতানোর চৌবাড়িয়া হাটের রাস্তা ব্যবসায়ীদের গলার কাটা, ৩২ লাখ টাকার টেন্ডারে ক্ষুব্ধচাঁপাইনবাবগঞ্জে গাক চক্ষু হাসপাতালে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পফুলবাড়ী ২৯ বিজিবি‘র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পরাণীনগরে ইয়াবাসহ ব্যবসায়ী যুবক গ্রেপ্তারপোরশায় বিএনপি নেতা মাইদুর খুনের আসামিদের চার্জশিট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভরাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তরস্থাপন, বৃক্ষরোপণতানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারকুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২,আহতসিংড়ায় প্রশাসন-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
Home >> বিশেষ নিউজ >> রাজশাহী >> কাঁপছে রাজশাহী

কাঁপছে রাজশাহী

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে জেঁকে বসেছে শীত। পৌষের শীতে কাবু হচ্ছে প্রাণীকূল। সারাদিন সূর্য দেখা গেলেও শীত কমছে না। বিশেষ করে সন্ধ্যার পর থেকে ঘনকুয়াশা শীতের তীব্রতা বাড়িয়ে দিচ্ছে। সন্ধ্যা থেকে উত্তরের হিমেল হাওয়ায় শীতের মাত্রা বাড়িয়ে দিচ্ছে দ্বিগুণ। চলতি মাসের শুরু থেকে রাজশাহী অঞ্চলের তাপমাত্রা কমতে থাকে। ডিসেম্বরের শেষে এসে তাপমাত্রা এক লাফে কমে ৮ডিগ্রি সেলসিয়াসে এসে ঠেকেছে। আবহাওয়া অফিসের দেয়া তথ্য মতে রাজশাহীতে এখন মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়েছে।

রাজশাহী আবহাওয়া অফিসের জেষ্ঠ্যপর্যবেক্ষক আব্দুল সালাম জানান, দিনের সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা একেবারে কমে এসেছে। শনিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ২১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করেছে। রাজশাহীতে এখন মাঝারি শৈত্যপ্রবাহ বিরাজ করছে। দিনের তাপমাত্রা আরো কমে আসবে। এ সপ্তাহেই ভারি শৈথ্যপ্রবাহ শুরু হওয়ার সম্ভবনা রয়েছে বলেও জানান তিনি।

এদিকে শীত বাড়ার কারণে দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও সাধারণ মানুষ। এবার শীতের শুরুতেই সরকারীভাবে কম্বল বরাদ্দ দিলেও তারা সাধারণ মানুষ পায়নি। প্রথম পর্যায়ে রাজশাহী জেলা প্রশাসন থেকে নগরীসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সরকারীভাবে শীতার্তদের মাঝে কম্বল প্রদান করা হয়েছে। কিন্তু জেলা প্রশাসন থেকে যে পরিমাণ কম্বল বরাদ্দ দেয়া হয়েছে সেটি ইউনিয়ন পর্যায়ে পৌঁছাতে গিয়ে চেয়ারম্যানরা অর্ধেক করে কম্বল পেয়েছেন। যদিও ইউনিয়ন পর্যায়ে ৪৬০টি করেই কম্বল বিতরণের রিপোর্টও জেলা প্রশাসনের কাছে দেয়া হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অর্ধেক কম্বল পেয়েছেন। উপজেলা প্রশাসন থেকে নয়ছয় প্রথম পর্যায়ের কম্বল চেয়ারম্যানদের দেয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। এছাড়াও উপজেলা পর্যায়ে পুনরায় শীতবস্ত্র কিনে গরীব অহসায়দের মধ্যে বিতরণের জন্য যে টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এখন পর্যন্ত উপজেলা প্রশান শীতবস্ত্র কিনা নাই এবং বিতরণও করে নাই। কিছু উপজেলা প্রশাসন শীতবস্ত্র কিনলেও বিতরণের অভাবে তা পড়ে আছে গোডাউনে।

জানা গেছে, এবার শীত আসার আগেই শীতার্তদের একটি তালিকা তৈরি করে জেলা প্রশাসন। সেই তালিকা অনুযায়ী প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে রাজশাহীর ইউনিয়ন পরিষদে বিতরণের জন্য ৫৩ হাজার কম্বল বরাদ্দ দেয়া হয়। একই সাথে উপজেলা পর্যায়ে শীতবস্ত্র বিতরণের জন্য ৫৪ লাখ টাকা বরাদ্দ পায়। প্রথম পর্যায়ে ইউনিয়ন পরিষদে ৪৬০টি করে কম্বল দেয়া হয়েছে। জেলা প্রশাসন থেকে উপজেলা প্রশাসনের কাছে এসব কম্বলগুলো পাঠানোর পর উপজেলা প্রশাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে কম্বলগুলো হস্তান্তর করে। রাজশাহীর ইউয়িন পর্যায়ে ৪৬০টি করে কম্বল দেয়ার কথা থাকলেও চেয়ারম্যানরা কেউ পেয়েছেন ২শ’ কম্বল, আবার কেউ বা পেয়েছেন ২৩০ ও সর্বোচ্চ ২৫০টির বেশি কম্বল কেউ পাননি। এই সীমিত কম্বল পাওয়ার পর চেয়ারম্যানরা বিতরণ করেছেন। ইউনিয়ন পর্যায়ে কম্বল বিতরণের পর জেলা প্রশাসনকে উপজেলা প্রশাসন যে রিপোর্ট পাঠিয়েছে তাতে বলা হয়েছে প্রতিটি ইউনিয়নে ৪৬০টি করে কম্বল প্রদান করা হয়েছে। একই সাথে বরাদ্দকৃত কম্বল চেয়ারম্যানরা বিতরণও সম্পন্ন করেছেন। কম্বল বিতরণ নিয়ে কোনো অভিযোগও তারা পায়নি এমনটাও উপজেলা প্রশাসন জেলা প্রশাসনকে জানিয়েছে।

এদিকে উপজেলায় বরাদ্দ ৫ লাখ করে টাকা নির্বাহী অফিসারদের কাছে পৌঁছেছে কয়েকদিন আগেই। ওই টাকা দিয়ে এখনো শীতবস্ত্র কেনা হয়নি। তবে দুএকটি উপজেলা নির্বাহী অফিসার শীতবস্ত্র কিনেছেন বলে দাবি করেছেন। বিতরণ করেনি বলে স্বীকার করেছেন। কবে নাগাদ ওই টাকার শীতবস্ত্র কিনা হবে বা বিতরণ করা হবে তা নিশ্চিত করে বলতে পারছেন না সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসাররা।

বাগমারার মাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসকান আলী জানান, তিনি সরকারী ভাবে ২৫০টি কম্বল পেয়েছেন। এই সীমিত কম্বল বিতরণে গিয়ে তিনি শীতার্তদের তোপের মুখে পড়তে হয়েছে বলেও মন্তব্য করেন। এই ইউনিয়নের জন্য বরাদ্দ ৪৬০টি কম্বল কিন্তু বাকি কম্বল গেলো কোথায় জানতে চাইলে তিনি বলেন উপজেলা নির্বাহী অফিসার তাকে যে পরিমাণ কম্বল দিয়েছেন তিনি সেই পরিমাণ কম্বল বিতরণ করেছেন। বাকি কম্বল কোথায় গেলো সে বিষয়ে তিনি কিছু জানেন না বলেও জানান। দুর্গাপুর পানানগর ইউনিয়নের চেয়ারম্যান আজাহার আলী জানান, তিনি সরকারীভাবে ২০০পিস কম্বল পেয়েছেন। উপজেলা থেকে তাকে যে পরিমাণ কম্বল দেয়া হয়েছে তিনি তাই বিরতরণ করেছেন। দুর্গাপরের ঝালুকা ইউনিয়নের চেয়ারম্যান মোজাহার আলী বলেন, তিনি সরকারীভাবে ২৩০টি কম্বল পেয়েছেন। বরাদ্দ পাওয়ার পর কম্বলগুলো উপজেলা প্রশাসন থেকে তুলে তা তিনি বিতরণ করেছেন।

এদিকে উপজেলা পর্যায়ে শীতার্তদের শীতবস্ত্র দেয়ার জন্য ৫৪ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এতে দেখা গেছে প্রতিটি উপজেলা পর্যায়ে ৫ লাখ করে টাকা বরাদ্দ পেয়েছে। এসব টাকার ব্যাপারে উপজেলা চেয়ারম্যানরা কিছু জানেন না। ওই টাকা সম্পুর্ন পেয়েছেন উপজেলা নির্বাহী অফিসাররা। এ বরাদ্দের টাকা কোনো কোনো উপজেলা নির্বাহী অফিসার শীতবস্ত্র কিনেছেন আবার কেউ কেউ এখনো কেনেননি। যারা শীতবস্ত্র কিনেছেন তারা আবার বিতরণ করেননি। আবার যারা কেনেনি তারা কবে নাগাদ কিনবে তারও কোনো দিনক্ষণ হয়নি।
বিষয়টি নিয়ে কথা বলা হয়, বাগমারা উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহমেদের সাথে। তিনি বলেন, বাগমারায় ১৬টি ইউনিয়ন ও ২টি পৌর সভায় এই বরাদ্দ এসছে। এখানে কিছু কম্বল এমপি ও উপজেলার চেয়ারম্যানদের দেয়া হয়েছে। আর বাকিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের দেয়া হয়েছে। এমপি বা উপজেলা চেয়ারম্যানদের কেনো দেয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, লোকাল এমপি বা উপজেলা পরিষদের চেয়ারম্যানদের কম্বল না দিলে তারা কি বিতরণ করবেন। যার কারণে ইউনিয়নের বরাদ্দকৃত কম্বল এমপি ও উপজেলা চেয়ারম্যানদের কিছু কিছু করে দেয়া হয়েছে।

বিষয়টি নিয়ে কথা বলা হয় রাজশাহী জেলা প্রশাসক জেলা প্রশাসক আব্দুল জলিল সাথে। তিনি বলেন, শীত বস্ত্র ও কম্বল অনেক আগেই সংশ্লিষ্ট উপজেলা নির্ভাহী অফিসারদের মাধ্যমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের দেয়া হয়েছে। তারা এসব বিতরণও করে রিপোর্ট দিয়েছেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা ৪৬০টি করে কম্বল পাননি বলে যে অভিযোগ করছেন তার ব্যাপারে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930