IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> চাচ্চু দলে পরিণত হয়েছে ছাত্রদল : গোলাম কিবরিয়া

চাচ্চু দলে পরিণত হয়েছে ছাত্রদল : গোলাম কিবরিয়া

ধূমকেতু প্রতিবেদক, রাবি : বর্তমানে ছাত্রদলের নেতাকর্মীদের রাজনীতি দলটিকে চাচ্চু দলে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া।

রোববার (২৯ মে) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত এক মানববন্ধনে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। “ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রলীগের উপর ছাত্রদলের ক্যাডারদের সশস্ত্র হামলা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে” এ কর্মসূচি আয়োজন করেছিল রাবি শাখা ছাত্রলীগ।

তিনি আরও বলেন,”যে সময়ে তাদের (ছাত্রদলের নেতাকর্মীদের) ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয়ে পড়ার কথা সে সময়ে তাঁরা অবাধ্যএকটি ছাত্রসংগঠনের নেতৃত্ব দেয়। হামলার প্রতিবাদে আজকে দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে হাজির হয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। তারা শিক্ষার পরিবেশকে নষ্ট করতে চেয়েছিল। কিন্তু সাধারণ শিক্ষার্থীরাই ছাত্রদলকে ক্যাম্পাস থেকে বের করে দেয়। রাবিসহ প্রতিটি বিশ্ববিদ্যালয় কিভাবে চলবে তা সিদ্ধান্ত নিবে সাধারণ শিক্ষার্থীরা। যখন ছাত্রদল, শিবির ক্যাম্পাসে ঢুকে তখন সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কে থাকে।”

এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, “বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতা গ্রহণ করার পর থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে কখনও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট হয়নি। কিন্তু এখন ছাত্রদল তৎপর হয়ে উঠেছে শিক্ষাঙ্গন গুলোকে সন্ত্রাসী রাজ্যে পরিণত করার জন্য। তাদের বলে দিতে চাই, যদি শিক্ষার পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করেন তাহলে ছাত্রলীগ লাগবে না সাধারণ শিক্ষার্থীরাই তা প্রতিহত করবে।”

সহ সভাপতি কাজী লিংকন বলেন, “বাংলাদেশ যখন প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যাচ্ছে,স্বপ্নের পদ্মাসেতু বাস্তবায়ন হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে কোনো সেশনজট নেই, সেই সময়ে ছাত্রদলের কুলাঙ্গার গুন্ডা বাহিনী দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। আপনারা যদি মতিহারের সবুজ চত্বরকে রক্তাক্ত করতে চান, তাহলে এক ইঞ্চি ছাড় দেওয়া হবে না।”

এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর সঞ্চালনায় আরও বক্তব্য দেন, সহ সভাপতি জাকিরুল ইসলাম জ্যাক, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু, এনায়েত হক রাজু, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আসাদুল্লাহ-হিল-গালিব, ধর্ম বিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম দুর্জয় প্রমুখ। এসময় বিভিন্ন হল, বিভাগ ও ইউনিটের অন্তত ২ শতাধিক নেতাকর্মী এতে অংশ নেয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news