IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> রাজনীতি >> টপ নিউজ >> তত্ত্বাবধায়ক সরকার বাতিল নিয়ে যা বললেন ফারহানা

তত্ত্বাবধায়ক সরকার বাতিল নিয়ে যা বললেন ফারহানা

ধূমকেতু নিউজ ডেস্ক : তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা নিয়ে বিতর্কে সরকার ও বিরোধী দলীয় সদস্যরা অংশ নিয়েছেন। সোমবার রাতে সংসদে সামুদ্রিক মৎস্য বিল-২০২০ পাসের সময় এ বিতর্ক হয়।

বিএনপি দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, যখন কেউ ক্ষমতায় থাকেন তখন আইন-শৃঙ্খলা বাহিনীকে যথেচ্ছা ক্ষমতা দিতে খুব ভালো লাগে। গৃহ তল্লাশি, বিনা পরোয়ানায় তল্লাশি, সেগুলোতো গুচ্ছক্ষমতা, পারলে বিনা বিচারের হত্যার ক্ষমতা, দেখামাত্র গুলি করার ক্ষমতা- এগুলো ক্ষমতা দিতে খুব আরাম লাগে। কিন্তু ক্ষমতা থেকে যখন চলে যায়, তখন বোঝা যায় যে এ ধরনের ক্ষমতার ফল কি হতে পারে তা সবারই জানা।

বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ অভিযোগ করে বলেন, সংবিধান থেকে ততত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার মূল উদ্দেশে ছিল সরকারকে সন্তুষ্ট করা। জবাবে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, দেশের সাংবিধানিক ব্যবস্থাকে সমুন্নত রাখতে রায়টি দেয়া হয়েছিল। এটা সরকারকে খুশি করার জন্য নয়। বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করেন মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রী।

বিলের সংশোধনী ও জনমত যাচাই-বাছাই করার প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে হারুনুর রশীদ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কথা তোলেন। সামরিক শাসনামলে জারি করা সব অধ্যাদেশ বাতিল করা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, সুপ্রিম কোর্টের যে সব রায় দেয়া হয়, সব রায় কি আমরা কার্যকর করি, মানি? তত্ত্বাবধায়ক সরকারের যে পর্যবেক্ষণ দেয়া হয়েছিল, যে রায় দেয়া হয়েছিল সেগুলো কার্যকর করা হয়নি। ২০১১ সালে সরকারকে সন্তুষ্ট করার জন্য রায়টি দেয়া হয়েছিল।

শ ম রেজাউল করিম বলেন, পর্যবেক্ষণ আমরা মানিনি কেন? এরকম একটা কথা বলতে চেয়েছেন? পর্যবেক্ষণ কতটুক ছিল? পর্যবেক্ষণটা কোনো সিদ্ধান্ত নয়, আর সংসদ যেটা যথার্থ মনে করেছেন সেটিই করেছে। সরকারকে খুশি করার জন্য পঞ্চদশ ও সপ্তদশ সংশোধনী হয়নি।

তিনি বলেন, ‘সংবিধান থেকে প্রায়ই আমরা উদ্ধৃতি দেই। এ সংবিধানের প্রস্তাবনা থেকে শুরু করে; অনুচ্ছেদ ১ থেকে শুরু করে শেষ অনুচ্ছেদ পর্যন্ত কোথাও সামরিক আইন শাসক নামে কোনো আইন নেই এবং কেউ কাউকে কর্তৃত্ব দেননি। চাকুরিতে থাকা অবস্থায় কেউ দাঁড়িয়ে বলতে পারেন না বিসমিল্লাহির রহমানের রাহিম দেশবাসী আমি দায়িত্ব গ্রহণ করলাম।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31