IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> কানায় কানায় ভরে যাবে রাজশাহী : মিনু

কানায় কানায় ভরে যাবে রাজশাহী : মিনু

ধূমকেতু প্রতিবেদক : ৩ ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশ ঐতিহাসিক মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। সমাবেশের দিন যতই ঘনিয়ে আসছে নেতাকর্মীদের মধ্যে ততই উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি পাচ্ছে।

পরিদর্শন কালে গণসমাবেশের দলনেতা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক রাসিক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু বলেন, গণসমাবেশ সফল করতে রাজশাহী মহানগর, জেলা ও বিভাগের বিভিন্ন জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড সমূহে রিতিমত প্রস্তুতিমূলক সভা চলমান রয়েছে। এই সমাবেশ জনসমুদ্রে পরিণত করার ঘোষণা নেতৃবৃন্দকে পূর্বেই দেয়া হয়েছে। এ লক্ষ নিয়ে কাজ করা হচ্ছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, আটটি বিভাগের থেকে আরও দুইগুনের অধিক জনসমাগম রাজশাহীতে হবে। কানায় কানায় ভরিয়ে দেয়া হবে পুরো রাজশাহী মহানগরী। বাধা ও পরিবহন বন্ধ করে সমাবেশের এতটুকু ক্ষতি করতে পারবেনা। কারণ মানুষ জেগে উঠেছে। প্রতিদিন নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে জনগণ মহাবিপদে পরে গেছে। এখন মানুষ এই নিশি রাতের সরকারের কবল থেকে মুক্তি চায়। এ লক্ষে দলীয় নেতাকর্মীদের সাথে দেশের সাধারণ মানুষ ফুঁসে উঠেছে। তারা সকল বাধা অতিক্রম করে যেমন অন্যান্য বিভাগের গণসমাবেশে হাজির হয়েছিলেন। তেমনি রাজশাহীর গণসমাবেশেও হাজির হয়ে সরকারের বিদায়ের ঘন্টা বাজাবে বলে উল্লেখ করেন মিনু।

রোববার (১৩ নভেম্বর) দুপুরে মাদ্রাসা মাঠ ও মঞ্চের স্থান পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, গণসমাবেশের মঞ্চ কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, জেলা বিএনপির সদস্য জাহান পান্না, রোকনুজ্জমান আলম, অধ্যক্ষ সিরাজুল ইসলাম, আলী হোসেন, রায়হানুল ইসলাম রায়হান, গোলাম মোস্তফা মামুন, তাজমুল তান টুটুল, তোফায়েল হোসেন রাজু ও বিএনপি নেতা অধ্যক্ষ বিপ্লব।

এসময় উপস্থিত ছিলেন, কৃষকদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক রাজশাহী জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক আল-আমিন সরকার টিটু, রাজশাহী জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত, চারঘাট বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার ডিকো, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি ও জেলা মহিলা দলের সভাপতি এ্যাডভোকেট সামসাদ বেগম মিতালীসহ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news